সকল বই

পরিমল গোস্বামী এর বই সূমহ

পরিমল গোস্বামী

পরিমল গোস্বামীর জন্ম ১ সেপ্টেম্বর ১৮৯৭ অবিভক্ত বাংলার পাবনা জেলার সাতবেড়ে গ্রামে। পিতা বিহারীলাল গোস্বামী। বিদ্যালয় পর্ব নানা স্থানে। এরপর রাজশাহী কলেজ, পাবনা এডোয়ার্ড কলেজ হয়ে ভর্তি হন কলকাতার বিদ্যাসাগর কলেজে। এম এ পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ। শিক্ষা গ্রহণ করেছেন শান্তিনিকেতনেও। প্রবাসী, শনিবারের চিঠি, যুগান্তর প্রভৃতি পত্রিকার সঙ্গে যুক্ত থেকেছেন। বেতার জগতেও পরিচিত ব্যক্তিত্ব। ফোটোগ্রাফি ছিল তাঁর ভালবাসার নেশা। বহু বাঙালি মনীষীর সঙ্গ করেছেন, সযত্নে তুলেছেন তাঁদের মূল্যবান ছবি, যার ঐতিহাসিক মূল্য অসীম। প্রবন্ধ, গল্প, ভ্রমণকাহিনি, নাটকের গ্রন্থাবলির পাশাপাশি সবিশেষ উজ্জ্বল হয়ে আছে বেশ কয়েকটি অমূল্য স্মৃতিচারণামূলক গ্রন্থ।প্রয়াণ: ২৬ জুন ১৯৭৬ 

Showing 1 to 1 of 1 results