সকল বই

বিমলকৃষ্ণ মতিলাল এর বই সূমহ

বিমলকৃষ্ণ মতিলাল

অল্প বয়সেই এক উন্নত স্তরের দার্শনিক রূপে বিশ্বস্বীকৃত বিমলকৃষ্ণ মতিলাল কর্মসূত্রে ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্ভ্রান্ত অধ্যাপক। ভারতীয় দর্শন তাঁর পঠনপাঠনের বিষয়, তবু পাশ্চাত্য দর্শনেও ছিল অসাধারণ ব্যুৎপত্তি। দার্শনিক বিমলকৃষ্ণের বিশেষ শক্তির উৎস তাঁর গভীর সংস্কৃত জ্ঞান ও নৈয়ায়িকতা। তাঁর দুটি বিখ্যাত গ্রন্থ : ‘লজিক ল্যাঙ্গোয়েজ অ্যান্ড রিয়্যালিটি’ এবং ‘লজিকাল অ্যান্ড ইথিকাল ইস্যুজ অফ রিলিজস বিলিফ’। গুরুত্বপূর্ণ ও সমাদৃত গ্রন্থ : ‘পার্সেপশন’। একটি প্রখ্যাত আন্তর্জাতিক দর্শন-পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। এশিয়াটিক সোসাইটির আমন্ত্রিত অধ্যাপক রূপে ‘ন্যায় লীলাবতী’ পুঁথির সটীক সম্পাদনা করেছেন তিনি। বিমলকৃষ্ণের জন্ম চব্বিশ পরগনার জয়নগরে। প্রয়াণ ১৯৯১ সাল।

Showing 1 to 1 of 1 results