সকল বই

হৈ রে বাবুই হৈ

হৈ রে বাবুই হৈ

Author: অন্নদাশঙ্কর রায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 350.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788170667117
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category ছড়া
Return Policy

7 Days Happy Return

‘তেলের শিশি ভাঙলো বলে/খুকুর ’পরে রাগ করো/তোমরা যে সব বুড়ো খোকা/ভারত ভেঙে ভাগ করো’-আধুনিক কালের এই বিখ্যাত ছড়াটির রচয়িতা কে, অনেকেই হয়তো চট করে তা মনে করতে পারে না, কিন্তু তা সত্ত্বেও, ‘ছেলে ঘুমোলো পাড়া জুড়লো/বর্গি এলো দেশে’ কিংবা ‘চাঁদ উঠেছে ফুল ফুটেছে/ কদমতলায় কে’র মতো প্রাচীন ছড়াগুলির সঙ্গে এটিও তাদের সকলের মুখে মুখে ফেরে। স্রষ্টার নাম যখন গৌণ হয়ে গিয়ে কোনও ছড়া আবালবৃদ্ধ সকলের মুখে স্থান পায় তখনই ছড়া হিসেবে সেটি সার্থক- বোঝা যায়। এমন সার্থক ছড়া লেখেন বা লিখতে পারেন একালে মাত্র একজনই। তিনি অন্নদাশংকর রায়। লোকের মুখে মুখে ফেরার মতো তাঁর আরও অনেক ছড়া-‘আধ মন চাল তার/ এক থালা ভাত/ কে খায়? কে খায়?/ কৈলাসনাথ’; ‘ক’রে, তোরা ক’!/ শুধান তিনি, বর্ণমালায়/ ক’টা আছে স?’; ‘মুনু মুনু মুনিয়া/ শিকারী নয় গো ওরা/ ওই সব খুনিয়া’, ‘খেলব না তো গোলামচোর/ সবাই তোরা চালাক ঘোর’; ‘বিজলীর ধারা এই/ এই আছে এই নেই’ প্রভৃতি- নিয়ে বেরোল এই নতুন ছড়ার বই ‘হৈ রে বাবুই হৈ’। প্রতিটি ছড়ার সঙ্গে আছে একাধিক মন-ভোলানো ছবি- নাম-করা আঁকিয়ে অহিভূষণ মালিকের আঁকা।

Authors:
অন্নদাশঙ্কর রায়

জন্মদিন: ১৫ মার্চ ১৯০৪ খ্রিস্টাব্দ। দেশীয় রাজ্য ঢেঙ্কানাল-এ। পিতা: নিমাইচরণ রায়, রাজকর্মচারী। মাতার নাম, হেমনলিনী।পটনা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ। ইংলিশ অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম। ১৯২৫-এ। ভারতে অনুষ্ঠিত ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায়(১৯২৭) প্রথম স্থান। ১৯২৭ থেকে ১৯২৯— বিলেতে শিক্ষানবিশি। বিবাহ ১৯৩০| পত্নী, লীলা।অবিভক্ত বঙ্গপ্রদেশে ম্যাজিস্ট্রেট ও জজ। ১৯৪৭ অবধি। পশ্চিমবঙ্গের বিচার বিভাগের সচিব-পদ থেকে অকালে অবসর, ১৯৫১ সালে। শান্তিনিকেতনে বসে সাহিত্যসাধনা।বাংলায় উপন্যাস-সংখ্যা, ২০| গল্পগ্রন্থ, ৬। চোদ্দটি কাব্যগ্রন্থ। চারটি ভ্রমণকাহিনি। প্রবন্ধগ্রন্থ: ৪০। ওড়িয়ায় গদ্য-পদ্য সংগ্রহ: এক খণ্ড| ইংরেজীতে প্রবন্ধ-গ্রন্থ-সংখ্যা ৫।পদ্মভূষণ। বিশ্বভারতীরর দেশিকোত্তম। বর্ধমান ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি-লিট। সাহিত্য অকাদেমির ফেলো। বহু পুরস্কার। সাহিত্য অকাদেমি পুরস্কার। বিদ্যাসাগর পুরস্কার। জগত্তারিণী স্বর্ণপদক। সভাপতি— বাংলা অকাদেমি।

0 review for হৈ রে বাবুই হৈ

Add a review

Your rating