সকল বই

শরৎচন্দ্রের বৈঠকি গল্প

শরৎচন্দ্রের বৈঠকি গল্প

Author: গোপালচন্দ্র রায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 612.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177562682
Reading Level Age 11-18, General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

কথাসাহিত্যে শরৎচন্দ্রের শ্রেষ্ঠত্ব ও লোকপ্রিয়তা সর্বঅর্থেই কালোত্তীর্ণ। আজও তিনি সমান সজীব ও বহুপঠিত। একথা অনেকেই জানেন না, গল্পলেখক শরৎচন্দ্রের মতো গল্পকথক শরৎচন্দ্রও একদা দেশের হৃদয় হরণ করেছিলেন। তাঁর নিকট সান্নিধ্যে যারা এসেছিলেন তাঁরা জানতেন, গল্প-লিখিয়েকে প্রায়ই ছাপিয়ে যেতেন গল্প-বলিয়ে মানুষটি।গল্প বলার অসাধারণ ক্ষমতা ছিল শরৎচন্দ্রের। তাঁর বলার ভঙ্গিতে এমন একটা জাদু থাকত, যার স্পর্শে মুহূর্তে অভিভূত হয়ে যেতেন শ্রোতারা। মোহিতলাল মজুমদার সাক্ষ্য দিয়েছেন: “…শরৎচন্দ্রের গল্প সকলে পড়িয়াছেন ও মুগ্ধ হইয়াছেন, কিন্তু তাঁহার মুখে যাহা শুনিয়াছি তাহার অনুপ্রেরণা আর এক ধরনের, তাহাতে ভাবের সংক্রামতা আরও অব্যর্থ।” শরৎচন্দ্র ছিলেন এক বিরল মজলিশি মানুষ। বন্ধুমহলে বা কোনও বৈঠকে ঘণ্টার পর ঘণ্টা খোশগল্প করে তিনি আসর জমিয়ে রাখতে পারতেন। সে সব গল্পের বিষয়বস্তুও অভিনব: প্রেম-অপ্রেম, হাসি-কান্না, সাধু-অসাধু, সতী-অসতী, মায় ভূতের গল্প। অলিখিত অবস্থায় খ্যাত-অখ্যাত বহু শ্রোতার কাছে এবং নানান পত্র-পত্রিকায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল এইসব বৈঠকি গল্প। বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত সেই আশ্চর্য আখ্যানগুলি নিয়ে রচিত হয়েছে ‘শরৎচন্দ্রের বৈঠকি গল্প’। প্রথম প্রকাশের পর আরও গল্পসহযোগে পরিবর্ধিত আকারে প্রকাশিত হল এই বইয়ের আনন্দ-সংস্করণ।

Authors:
গোপালচন্দ্র রায়

গোপালচন্দ্র রায়ের জন্ম ৩০ চৈত্র ১৩২২(১২ এপ্রিল ১৯১৬)। পিতা তারিণীচরণ রায়, মা নগেন্দ্ৰবালা।কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। কর্মজীবনে ‘ভারতবর্ষ’ মাসিক পত্রিকার সহকারী সম্পাদক: নৈহাটির ঋষি বঙ্কিম গ্রন্থাগার ও সংগ্রহশালার অধ্যক্ষ পদে অধিষ্ঠিত ছিলেন সুদীর্ঘকাল। শান্তিনিকেতনের রবীন্দ্রভবনে রবীন্দ্র-গবেষক রূপেও কাজ করেছেন। দীর্ঘদিন যুক্ত থেকেছেন সার্বিক গ্রামোন্নয়নের কাজে। মহাত্মা গাঁধী, নেতাজি সুভাষচন্দ্র প্রমুখ দেশনেতার, বাংলা, ভারত এবং বিদেশের বহু বিখ্যাত সাহিত্যিকের সংস্পর্শে এসেছেন। মূলত শরৎচন্দ্রের জীবনীকার ও শরৎচর্চায় নিমগ্ন হলেও বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল ও জীবনানন্দচর্চাতে সমান স্বচ্ছন্দ। পঞ্চাশটির অধিক গ্রন্থের রচয়িতা শ্রীরায় বহু পুরস্কারে সম্মানিত।  ………………………

0 review for শরৎচন্দ্রের বৈঠকি গল্প

Add a review

Your rating