সকল বই

লর্ডস্ থেকে টনটন

লর্ডস্ থেকে টনটন

Author: সব্যসাচী সরকার
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 350.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177560534
Pages132
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category খেলাধোলা
Return Policy

7 Days Happy Return

বছর আটেক আগে আন্তর্জাতিক ক্রিকেটের জটিল ঘূর্ণাবর্ত একধাক্কায় ছিটকে ফেলে দিয়েছিল যাঁকে, নতুন শতাব্দীতে তিনিই বিশ্ব ক্রিকেটের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক। স্বপ্নপূরণের রূপকথা বলতে যা বোঝায়, তা-ও যেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবিশ্বাস্য উত্থানের সঙ্গে মেলে না। বেহালা বীরেন রায় রোড থেকে শুরু করে কীভাবে এই বঙ্গসন্তানের ব্যাট ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দিল, তার ইতিহাস কোনও উপন্যাসের চেয়ে কম চিত্তাকর্ষক নয়। সাফল্যের রাস্তায় প্রতিটি বাঁকে ছিল বাধা, অনন্ত চাপ, কখনও বা প্রাদেশিকতার আঁচে ঝলসে যাওয়া প্রাক্তনদের বিরোধিতা। তবু বাঙালির প্রত্যাশার পারদ যত আকাশ ছুঁয়েছে, তত সফল হয়েছেন সৌরভ। লর্ডসের শতরানই হোক, বা ঢাকা কিংবা টনটন, সাড়ে তিন বছরের ক্রিকেটজীবনে মাইলস্টোন কম নয়। এসব ছাড়াও এই বইতে ধরা থাকছে সেই শুরু থেকে আজ পর্যন্ত সৌরভের কেরিয়ারের একটি ধারাবাহিক লেখচিত্র। দীর্ঘদিন দেশে-বিদেশে সৌরভের সফরসঙ্গী হয়েছেন লেখক, তাই নিছক সাফল্যের বর্ণনা নয়, তাঁর কলমে উঠে এসেছে মাঠ ও মাঠের বাইরের বহু অজানা কাহিনী। এই বইয়ের ভূমিকা লিখেছেন স্বয়ং সচিন তেন্ডুলকর। সঙ্গে অজস্র দুষ্প্রাপ্য ও অদেখা রঙিন এবং সাদাকালো ছবি।

Authors:
সব্যসাচী সরকার

সব্যসাচী সরকার-এর জন্ম ১৯৬৮-র জুলাইয়ে। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজি সাহিত্যের স্নাতক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর। আশৈশব তীর ক্রিকেটপ্রেম। ৯২-এ আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু। ক্রিকেট প্রতিবেদক হিসেবে পেশা তাঁকে দেশের সর্বত্র ছাড়াও নিয়ে গিয়েছে বিশ্বের বহু দেশে। ক্রিকেটের পাশাপাশি সাহিত্যপ্রেম ছাড়তে পারেননি। লেখালেখির শুরু কবিতা দিয়ে। প্রথম কবিতা প্রকাশিত হয় দেশ পত্রিকায়, ২১ বছর বয়সে। গল্প বেরিয়েছে আনন্দমেলা, উনিশ-কুড়ি ও সানন্দায়। ২০০৭-এ শারদীয় আনন্দলোক-এ বেরোয় প্রথম উপন্যাস ‘একমুঠো আকাশ’। লিখছেন কিশোরদের জন্য উপন্যাস। ‘যেভাবে ঢেউ আসে’ তার পঞ্চম প্রকাশিত উপন্যাস। ভালবাসা বলতে ক্রিকেট, কবিতা ছাড়াও গাড়ি চালানো। ছিলেন আনন্দবাজার পত্রিকার ক্রীড়াবিভাগে স্পেশাল করেসপন্ডেন্ট।

0 review for লর্ডস্ থেকে টনটন

Add a review

Your rating