সকল বই

মুখোশের আড়ালে

মুখোশের আড়ালে

Author: আফসানা বেগম
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳250.00 ৳ 210.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9789849553472
Edition2022 Feb 01
Pages151
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

চারপাশের  জিগজ্যাগ আর উন্মাতাল পপ সংস্কৃতি থেকে দূরে, শাহরিক রাজপথের আনাচকানাচে ছড়িয়ে থাকা জীবনের ছবি জ্বলে ওঠে আফসানা বেগমের গল্পে। সমাজ-বাস্তবতা ও রাজনৈতিক ঘটনাপ্রবাহের ফলে বিপর্যস্ত, দুমড়েমুচড়ে গুঁড়ো গুঁড়ো জীবনরাশির নিঃশব্দ, নিঃসঙ্গ নীল অর্কেস্ট্রা বেজে চলে সেসব কাহিনির শব্দস্রোতে।

একদিকে চলমান সমাজ-পরিস্থিতি ও শোষণ, অন্যদিকে নারীর প্রতি বৈষম্য ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন লক্ষণীয় তাঁর কাহিনিবয়নে। দৈনন্দিন যাপিতজীবন ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা নানা শ্রেণি-পেশার মানুষের টুকরো টুকরো সুখ-দুঃখ, অভাব-অনটন, স্বপ্ন এবং বিচূর্ণ আকাক্ষার রূপায়ণ সেগুলোতে অনিবার্য হয়ে উঠেছে। আপাতদৃষ্টিতে পারিপার্শ্বিকের বহির্তরঙ্গে উন্মুখ হয়ে ওঠে এসব কাহিনি। কিন্তু আফসানা বেগম কখনো কখনো আলো ফেলেন কাহিনির গভীরতলবর্তী আবেগগুচ্ছে। ফলে প্রচল ঘটনারাশি অথবা প্রাত্যহিক সংবাদপুঞ্জও তাঁর গল্পে রূপায়িত হয় বাস্তবাতিরিক্ত সংবেদের দ্যোতনায়। জীবনের সামূহিক লাঞ্ছনা, বিষাদ ও আনন্দ তিনি তুলে আনেন আকস্মিকতায়, খণ্ড খণ্ড সংলাপে, আবার কখনো আত্মকথনের চেতনা-প্রতিভাসে। তাতে উজ্জ্বলিত হয়ে থাকে বঞ্চিত ও নিষ্পেষিতদের প্রতি মানবিক বোধ।

ভাষার সারল্যে গ্রন্থভুক্ত কাহিনিগুলো সাবলীল, স্বতঃস্ফূর্ত। নিছক নন্দনতত্ত্বের কলাপ্রকৌশলে লেখক বাড়তি মনোনিবেশ করেননি। তবে কোনো কোনো গল্পের পটভূমি-পরিপ্রেক্ষিত এবং কথাবয়নের অন্তর্বাসনা সেই রূপাবয়বের সংকেত দেয়।

Authors:
আফসানা বেগম

আফসানা বেগম
জন্ম : ২৯ অক্টোবর, ১৯৭২
ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।  ২০১৪ সালে ছোটোগল্পের জন্য জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কারপ্রাপ্ত।
প্রকাশিত বই : জীবন যখন থমকে দাঁড়ায় (নভেলা), দশটি প্রতিবিম্বের পাশে (ছোটোগল্প), পাশে হলো না যাওয়া (উপন্যাস), আমি অথবা আমার ছায়া (ছোটোগল্প), প্রতিচ্ছায়া (উপন্যাস), বেদনার আমরা সন্তান (উপন্যাস), অলীকের অভিযান (কিশোর উপন্যাস)
প্রকাশিত অনুবাদ : ঝাঁপ ও অন্যান্য গল্প, রোমান সাম্রাজ্য, লেখালেখি তাদের ভাবনা, রোমান প্রজাতন্ত্র, ইতিহাস আমাকে মুক্তি দেবে, পলাতক, অদ্ভুত এক লাইব্রেরি, মৃত্যুর প্রতীক্ষায় আমি, তিরস্কার

0 review for মুখোশের আড়ালে

Add a review

Your rating