সকল বই

বিবর

বিবর

Author: সমরেশ বসু
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 525.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177565911
Pages168
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

শুধু সমরেশ বসুর সাহিত্যজীবনের নয়,বাংলা সাহিত্যেরও এক নতুন বাঁক, বিবর উপন্যাস থেকে। বিবর তাই একদিকে বহুনিন্দিত, অন্যদিকে বহুবন্দিত রচনা। প্রয়াত সাহিত্যিক সন্তোষকুমার ঘোষের মতে, বিবর বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ দশটি উপন্যাসের অন্যতম। পক্ষান্তরে, বহু পাঠক-সমালোচকের রায়, বিবর নাকি অশ্লীল।বলা বাহুল্য, এমন তীব্র পরস্পরবিরোধী মতামত একমাত্র সেই রচনাকে ঘিরেই আলোড়িত হতে পারে যা সর্ব-অর্থে নতুন ও বেগবান, প্রবল ও অপ্রতিরোধ্য। বিবর বস্তুত তাই-ই। মানুষের অস্তিত্বের তীব্র সংকট নিয়ে প্রচলিত মূল্যবোধের নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে আসতে উন্মুখ এক প্রতিবাদী সত্তার পরিণতি নিয়ে সম্পূর্ণ আলাদা রকমের লেখা বিবর। সমসময় থেকে এগিয়ে গিয়ে লেখা বলেই চিরাচরিত মানদণ্ডে এ-উপন্যাসের বিচার অসম্ভব। 

Authors:
সমরেশ বসু

সেই ১৯৫২ সালে ‘কালকূট’ ছদ্মনামের জন্ম। নেহাতই তাৎক্ষণিক একটি রচনার প্রয়োজনে। সেই রচনাটির কথা আজ কারোরই হয়তো মনে নেই। রাজনৈতিক রচনা ছিল সেটি। সাময়িক প্রয়োজন মিটিয়েছিল। কিন্তু ‘কালকূট’ নামটি বাংলা সাহিত্যে চিরকালীন নাম হয়ে উঠল আরো দু-বছর বাদে। যখন ‘অমৃতকুম্ভের সন্ধানে’ প্রকাশিত হলো। লেখক কালকূটের জন্ম সেই ‘অমৃতকুম্ভের সন্ধানে’ই। অমৃতকুম্ভের সন্ধানে যে-যাত্রার শুরু সেই যাত্রা আজও অব্যাহত। কালকূটের নিজের ভাষা বলতে গেলে, ‘পুরাণ আর ইতিহাসের স্মৃতি, আর সারা ভারতের মানুষ, তাদের ভাষা পোশাক খাদ্য আর নানান ধর্মীয় আচরণ। মনে হচ্ছে আমি যুগ থেকে যুগান্তরে এক লীলাক্ষেত্রে দাঁড়িয়ে আছি। এই রূপের মধ্যে আমার চোখে ভেসে উঠছে, হাজার হাজার বছর আগের নানান ঘটনা। যেন এক আবছায়ায় আমি সবাইকে দেখতে পাচ্ছি।’ এই দেখা কালকূটের রচনার মধ্য দিয়ে এক মহাদর্শনে পরিণত।

0 review for বিবর

Add a review

Your rating