সকল বই

বাংলার গণসংগীত

বাংলার গণসংগীত

Author: শামসুজ্জামান খান
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 126.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9847012003824
Edition01 Feb, 2015
Pages104
Reading Level General Reading, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

যে গান মানুষ নিজে থেকে কণ্ঠে তুলে নেয়, যে গান মানুষকে উদ্দীপ্ত করে, দুঃখের মুখোমুখি মাথা উঁচু করে দাঁড়াতে সাহস দেয়, সেই গণসংগীত বারবার নানা সংগ্রামে আমাদের অনুপ্রেরণা দিয়েছে।
এই বইয়ে গণসংগীতের সংজ্ঞা সূত্র ও উৎস যেমন অন্বেষিত তেমনি বাংলা অঞ্চলে গণসংগীতের অতীত, বর্তমান চালচিত্রের অনুপুঙ্খ ইতিহাসও বিধৃত হয়েছে।  গণসংগীত বিষয়ে সুদুর্লভ তথ্য-সমাবেশের সমান্তরালে তত্ত্বীয় বিশ্লেষণেও ভাস্বর এই বই।  ব্রিটিশবিরোধী আন্দোলন, শ্রমিক-কৃষক ও নানা শ্রেণিপেশার মানুষের অধিকার আদায়ের নিরন্তর সংগ্রামের উত্তাপঋদ্ধ গণসংগীতের বহমান ধারা যেভাবে আমাদের ঐতিহাসিক ভাষা-আন্দোলন, গণঅভ্যুত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সংগ্রামী মোহনায় মিলিত হয়েছে; এখানে খুঁজে পাওয়া যাবে তার স্পষ্ট রূপরেখা। মুক্তির মন্দির সোপানতলে লক্ষ বলিদানের ইতিকথা বাংলার গণসংগীতের সুর-তাল-লয়ে যেভাবে কোরাস পেয়েছে; শামসুজ্জামান খান তার নিপুণ ব্যাখ্যা-বয়ানে প্রয়াসী হয়েছেন।  গণসংগীতে ঐতিহ্যের বিস্তারও তাঁর সমান আগ্রহের বিষয়; তাই একালের গণসংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের গানও এখানে আলোচিত হয়েছে সমান গুরুত্বে।
বাংলা ভাষায় গণসংগীতের বিবর্তন এবং সমাজের সঙ্গে তার সম্পর্কসূত্র উন্মোচিত হয়েছে ধীমান গবেষক শামসুজ্জামান খানের বাংলার গণসংগীত শীর্ষক এই বইয়ে। 

Authors:
শামসুজ্জামান খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের প্রাতিষ্ঠানিক শিক্ষা, কর্মজীবনের শুরু থেকে সাহিত্যচর্চা ও সংস্কৃতি-সংগঠনে কাজ করার ফলে শামসুজ্জামান খান (১৯৪০) গবেষক, প্রবন্ধকার, সংস্কৃতিতাত্ত্বিক, বুদ্ধিজীবী ও ফোকলোরবিদ হিসেবে দেশে-বিদেশে সুপরিচিত। ফোকলোরচর্চায় স্বদেশে ফিল্ডওয়ার্কের ব্যাপক অভিজ্ঞতা আর বিদেশে নিবিড় প্রশিক্ষণ, সংস্কৃতি ও ইতিহাসমনস্কতা তাঁর চিন্তাকে পরিপূর্ণতা দিয়েছে। কর্মক্ষেত্রে তিনি শুধু কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা নয়, বাংলাদেশের প্রধান তিনটি জাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নির্বাহী প্রধানের গুরুত্বপূর্ণ পদে (বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক) অধিষ্ঠিত হয়েছেন। এও এক অনন্য রেকর্ড। তাঁর রচিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা প্রায় সত্তর। তাঁর রচিত গ্রন্থের মধ্যে উল্লেখ্য- নানা প্রসঙ্গ, মাটি থেকে মহীরুহ, বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা, গণসঙ্গীত, আধুনিক ফোকলোরচর্চা, মনিরুজ্জামান ইসলামাবাদী, নির্বাচিত প্রবন্ধ, ঢাকাই রঙ্গ রসিকতা, কালের ধুলোয় স্বর্ণরেণু, ফোকলোরচর্চা প্রভৃতি।
একক ও যৌথভাবে সম্পাদনা করেছেন- বাংলাদেশের লোক-ঐতিহ্য (দুই খণ্ড), Folklore of Bangladesh (Vol. I & II), ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মারকগ্রন্থ, চন্দ্রকুমার দে অগ্রন্থিত রচনাবলী, চরিতাভিধান, ছোটদের অভিধান প্রভৃতি গ্রন্থ। এছাড়া পত্র-পত্রিকায় ছড়িয়ে আছে তাঁর লিখিত বিভিন্ন মননশীল প্রবন্ধ।  ফোকলোরচর্চায় তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গুণী।  তাঁর অবসর সময়ের সৃষ্টি গ্রাম-বাংলার রঙ্গরসিকতা সিরিজ বিপুল জনপ্রিয়তা লাভ করেছে।  সাহিত্য সাধনা ও গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বহু পদক ও সম্মাননা লাভ করেছেন।  ২০০৯ সালে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকে ভূষিত হয়েছে।
মৃদুভাষী, সজ্জন, সহৃদয় ও আদর্শবাদী এই মানুষটি আমাদের সংস্কৃতি অঙ্গনের প্রিয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত।  বাংলা, বাঙালিত্ব ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের মৌলিক সত্তা রক্ষায় সংগ্রামের আপোসহীন যোদ্ধা তিনি এবং সেই সঙ্গে বিজ্ঞানমনস্ক ও প্রগতিশীল বিশ্বনাগরিক।

0 review for বাংলার গণসংগীত

Add a review

Your rating