সকল বই

প্রশ্নোত্তরে বিজ্ঞানের কী ও কেন

প্রশ্নোত্তরে বিজ্ঞানের কী ও কেন

Author: আব্দুল কাইয়ুম
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳350.00 ৳ 280.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher প্রথমা প্রকাশন
ISBN9789849721376
Edition2023, 1st Published
Pages136
Reading Level Children Book
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category বিজ্ঞান বিষয়ক বইমেলা ২০২৩,
Return Policy

7 Days Happy Return

এখন তো সবাই টাইম মেশিনে মহাবিশ্ব ঘুরে বেড়াতে চায়। আবার এটাও জানতে চায়, বর্ষায় বাজ থেকে বাঁচার উপায় কী। জেমস ওয়েব টেলিস্কোপের পাঠানো মহাবিশ্বের সাম্প্রতিক সাড়াজাগানো ছবিগুলো আমাদের নিয়ে গেছে বিগ ব্যাংয়ের আরও কাছে। বিজ্ঞানের সবকিছু জানাবোঝার আগ্রহ এখন অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। সে জন্যই বইটি সবার হাতে হাতে থাকতে পারে।

টাইম ডায়ালেশন কী? সূর্যের চেয়ে চাঁদ ৪০০ গুণ ছোট আবার ৪০০ গুণ কাছে কেন? মহাশূন্য ঠান্ডা কেন? স্বপ্ন কেন দেখি? বানর কেন কথা বলতে পারে না? কোভিডের টিকা নিলেও কেন করোনা হয়? বাঘ-সিংহ শুধু মাংস খেয়ে বাঁচে কীভাবে? একই সঙ্গে দুই হাতে লেখা যায় না কেন? নারীর চেয়ে পুরুষদের মাথায় বেশি টাক কেন? ভয় পাওয়ার পেছনের বিজ্ঞান কী? ফোবিয়া দূর করব কীভাবে? মশা তাড়াব কীভাবে? মানুষের শরীরে জীবকোষের চেয়ে ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি কেন? এসব কী ও কেন-এর উত্তর কী? পড়ু

Authors:
আব্দুল কাইয়ুম

আব্দুল কাইয়ুম যে যুগে বড় হয়েছে সেসময় কম্পিউটার ছিল না। কিন্তু এ জন্য তাঁর জানার আগ্রহ দমে যায়নি। বাসায় ছিল এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও দশ খণ্ডের শিশু ভারতী। আর ছিল পড়াশোনা ও জানাবোঝার অনুকূল এক পরিবেশ। সেখান থেকেই শুরু হয় জ্ঞান আহরণ। আগাগোড়া মেধাবী ছাত্র। বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতেন, যদিও বাস্তব জীবনে সেটা আর হয়ে ওঠেনি, হয়েছেন সাংবাদিক। কিন্তু তাতে  কিছু যায়-আসে না। বিজ্ঞানের বিষয় নিয়ে পড়াশোনা তাঁর আজও অব্যাহত। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৫ সালে এসএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। ঢাকা কলেজে পড়ার সময় একঝাঁক মেধাবী শিক্ষার্থীর সঙ্গে আইয়ুববিরোধী আন্দোলনের কর্মী হয়ে ওঠেন। যোগ দেন মুক্তিযুদ্ধে। দেশ ও দেশের মানুষের জন্য বাম রাজনীতিতে যুক্ত ছিলেন। ছাত্রজীবন থেকেই লেখালেখির চর্চা। একটি ছাত্রসংগঠনের মুখপত্র সাপ্তাহিক জয়ধ্বনির সম্পাদক ছিলেন। পরে সাংবাদিকতায় যোগ দেন। নিয়মিত রাজনৈতিক কলাম লেখার পাশাপাশি অবিরাম লিখে চলেছেন বিজ্ঞানের নানা টুকিটাকি; কোনটা কেন ঘটে, কী তার বৈজ্ঞানিক ব্যাখ্যা ইত্যাদি। তাঁর এসব লেখা সংকলিত করে কয়েকটি বই বেরিয়েছে। বর্তমানে তিনি দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক।

0 review for প্রশ্নোত্তরে বিজ্ঞানের কী ও কেন

Add a review

Your rating