সকল বই

চুপিচুপি আসে

চুপিচুপি আসে

Author: অরুণ কুমার বিশ্বাস
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳275.00 ৳ 233.75 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher আফসার ব্রাদার্স
ISBN9789848018996
Edition2020, 1st Published
Pages144
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সমকালীন গল্প গল্প সায়েন্স ফিকশন-থ্রিলার-অ্যাডভেঞ্চার,
Return Policy

7 Days Happy Return

অবশেষে এমেল গাউনটা খুলল। ভেতরে শুধু একটা কালো রঙের কাঁচুলি। না না, তার উপরে অবশ্য শিফনের মতো ফিনফিনে একটা জামা আছে। ওই জিনিস অবশ্য না থাকলেও খুব একটা আপত্তি হত না। আমি একবার মাত্র তাকিয়ে চোখ সরিয়ে নিই। কারণ ছবিটা বেশ উত্তেজক এবং কামোদ্দীপ্ত। এভাবে একটা জোয়ান মেয়ের দিকে তাকানোটা রীতিমতো অস্বস্তিকর ও অনভিপ্রেত। অথচ মন বলছে চোরাচোখে আরেকবার তাকাও না, কে দুষছে তোমায়! এমেলের লজ্জা থাকলে নিশ্চয়ই সে তোমার সামনে নিজেকে এভাবে উদোম করতো না। চোখের সামনেই এমেল ক্রমশ বেআব্রু হয়ে পড়ে, টলোমলো হয়, সত্যি বলতে, ক্রমশ সে অতীন্দ্রিয় হয়ে ওঠে। আমি ঢোক গিলি, আমার হাঁটু কাঁপে, গলা শুকায়, বুঝতে পারি নিজের উপর আমি নিয়ন্ত্রণ হারাচ্ছি। তারপর...!
গল্পগুলো অবাস্তব, তবে অমূলক নয়। ভিন্ন স্বাদের বেশকিছু গল্প এখানে রয়েছে, তবে স্বাদে-গন্ধে বৈচিত্র থাকলেও রকমসকম কিন্তু মোটামুটি একই। ‘প্যারানরমাল’ বা অতীন্দ্রিয় গল্প বলতে পারেন, আবার ‘অপ্রাকৃত’ বললেও তাতে কেউ আটকাবে না। ঘটনাক্রমে বিশ্বাস রাখা কঠিন বলে মনে হলেও এর একটিও কিন্তু গাঁজাখুরি গপ্পো নয়। লেখক তখন উচ্চশিক্ষার্থে লন্ডনেÑ কিছু বাস্তব অভিজ্ঞতা, আর বাকিটা সেখানকার বন্ধুদের মুখে শুনে শুনে তা থেকে মালমসলা জোগাড় করে তিনি গল্পের ময়ান তৈরি করেছেন, তারপর গ্রন্থাকারে পাঠকসমীপে নিবেদন।

Authors:
অরুণ কুমার বিশ্বাস

অরুণ কুমার বিশ্বাস।
এক্স-নটরডেমিয়ান, ইংরেজি সাহিত্যে এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।  বিশ্বব্যাংকের অর্থায়নে আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় মাস্টার্স করেন লন্ডনে।  লেখালিখির শুরুটা তার কলেজকাল থেকেই।  তিনি অসম্ভব প্রাণোচ্ছল একজন মানুষ।  ঘুরতে পছন্দ করেন।  নতুন দেশ নতুন মানুষ তার আগ্রহের বিষয়।  বিভিন্ন দৈনিক ও সাময়িকীতে শিশু-কিশোরদের জন্য লিখছেন ছড়া, কবিতা, অ্যাডভেঞ্চার উপন্যাস, ভুতুড়ে ও গোয়েন্দাগল্প।  পেশাগত কাজের ফাঁকে (বাংলাদেশ সিভিল সার্ভিস) তিনি সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কলাম লিখছেন।  তিনি আড্ডার আমেজে জম্পেশ গল্পও বলেন।  
তার কিশোর উপন্যাস কালোকোট রহস্য, টিটন ও বনপলাশ, দস্যিছেলের গুপ্তধন, অন্তু অদৃশ্য, আড়ালে শত্রু, পোড়োবাড়ি রহস্য, অমীমাংসিত খুন, কালোচিতার প্রেতাত্মা, ভ্যাম্পায়ার, অভিশপ্ত পেন্ডুলাম, পিকিংমানব রহস্য, স্পাই, ওরা ডিটেকটিভ, রোহান ও তার বিচ্ছুরা যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে। ভূত নিয়ে তার মেলা জানাশোনা।  উল্লেখযোগ্য ভূতের বই রাতদুপুরে সব ভুতুড়ে, ভূত ভয়ঙ্কর, ভৌতিক, ভূতের মায়ের টেলিফোন, পেতনির প্রতিশোধ ইত্যাদি।  অলোকেশ রয় তার প্রিয় গোয়েন্দা চরিত্র। 
তার জন্ম গোপালগঞ্জের কোটালীপাড়া থানার জহরের কান্দি গ্রামে।  স্ত্রী ডা. তপতী মণ্ডল।  দুই ছেলে অনিকেত ও অগ্নিশ। তারাও লেখে।  পুরো লেখক পরিবার।

0 review for চুপিচুপি আসে

Add a review

Your rating