সকল বই

আগস্ট আবছায়া

আগস্ট আবছায়া

Author: মাসরুর আরেফিন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳800.00 ৳ 680.00 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher প্রথমা প্রকাশন
ISBN9789845250405
Edition2019, 1st Published
Pages328
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সমকালীন উপন্যাস উপন্যাস
Return Policy

7 Days Happy Return

২০১৫ সালের আগস্ট মাসে উপন্যাসের নায়ক এক মাথা-ঘোরানো সফরে নামেন মানব ইতিহাসে বর্বরতার যত অলিগলি রয়েছে, তার অনেকগুলো ধরে। তিনি বুঝতে চান কী সম্পর্ক আছে ’৭৫-এর ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে দূর ইতিহাসের নিয়ানডারথাল মানুষদের ঝাড়ে-বংশে নিমূ‌র্ল হওয়ার? রাশিয়ান দুই মহান কবির মর্মান্তিক মৃত্যু কী সূত্রে গাঁথা শেখ কামালের খুনের সঙ্গে? আর ‘সময়’ ও ‘স্মৃতি’ নিয়ে এত পড়াশোনা করেও কেন তিনি বারবার ব্যর্থ হচ্ছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে তাঁর প্রবল অবসেশনের তলটা খুঁজে পেতে? কেন এ পৃথিবীকে এ রকম হতেই হলো, যেখানে সহিংসতাই সভ্যতার নিগূঢ়ার্থ? কে বানাল এই গর্বোদ্ধত মহিষ-নিয়ন্ত্রিত পাষাণ পৃথিবী, যেখানে মানুষের বিশ্বাসগুলোর মধ্যে আছে শুধু কাব্যিকতা, লড়াইগুলোয় হাস্যরস, আর সব লড়াইয়ের উপসংহারে দুর্বিষহ এক মৃত্যুময়তা?  

Authors:
মাসরুর আরেফিন

মাসরুর আরেফিনের জন্ম ৯ অক্টোবর, ১৯৬৯, বরিশালে। পড়াশোনা বরিশাল ক্যাডেট কলেজ; ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়; ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, মেলবোর্নে। ইংরেজি সাহিত্যে এম.এ. এবং ব্যাংকিং-ফাইন্যান্স-মার্কেটিংয়ে এমবিএ। প্রকাশিত গ্রন্থ সংখ্যা আট। তিন কাব্যগ্রন্থ-ঈশ্বরদী, মেয়র ও মিউলের গল্প (২০০১); পৃথিবী এলেমেলো সকালবেলায় (২০২০); এবং পরিস্থিতি যেহেতু আগুন হয়ে আছে (২০২১)। দুই অনুবাদ-ফ্রানৎস কাফকা গল্পসমগ্র (২০১৩), যে বইয়ের জন্য তিনি ‘ব্র্যাক-সমকাল সাহিত্য পুরস্কার’ জিতে নেন; এবং হোমারের ইলিয়াড (২০১৫)। আর তিন উপন্যাস-আগস্ট আবছায়া (২০১৯), আলথুসার (২০২০) ও আন্ডারগ্রাউন্ড (২০২১)। তাঁর প্রথম উপন্যাস আগস্ট আবছায়া ২০২০ সালের ‘জেমকন সাহিত্য পুরস্কার’ অর্জন করে। তিনি নোবেলবিজয়ী কবি স্যাঁ ঝন-পের্সের মহাকাব্য আনাবাজ (২০২১)-এরও অনুবাদক। ব্যক্তিগত জীবনে তিনি মালাগা মাসরুর ও নিওবি মাসরুর নামের দু-কন্যার জনক। সংসারে আরও আছেন স্ত্রী ফারহানা মাসরুর এবং প্রিয় বিড়াল মার্সেল প্রুস্ত।

0 review for আগস্ট আবছায়া

Add a review

Your rating