সকল বই

মহাকাব্যে চিরন্তনী

মহাকাব্যে চিরন্তনী

Author: মধুস্রবা দাশগুপ্ত
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 437.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789388014069
Pages224
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category চিরায়ত কাব্য গ্রন্থ,
Return Policy

7 Days Happy Return

পুরাকালের ক্ষুদ্র দুটি ঘটনার বিন্দুকে কেন্দ্র করে মহাকবি বাল্মীকি ও কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস সৃষ্টি করেছিলেন মনোহারী দুই কাব্য। কালের গতিতে কল্পনার প্রলেপে পল্লবিত হয়ে কিংবদন্তীর হাত ধরে বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে ক্রমে তারা পুষ্টিলাভ করেছে বিচিত্র বিন্যাসের মহাকাব্যিক কলেবরে। সীমাহীন ব্যাপকতায় বিভিন্ন দেশ ও ভাষাভাষিক বাধাকে অগ্রাহ্য করে ভারতীয় প্রাত্যহিক জীবনের চিন্তা-ভাবনায়, চালচলনে, কথোপকথনে তারা ওতপ্রোত হয়ে গিয়েছে। একই আধারে সভ্যতা, সংস্কৃতি, পুরাণ, ইতিহাস, দর্শন, ধর্ম-অর্থ-কাম-মোক্ষ, শাস্ত্র ছাপিয়ে বহু আকর্ষণীয় মানব-মানবীর সঙ্গে ঘটেছে আমাদের পরিচয়। তাদের মনন-চিন্তন, দোষগুণ, আশা-আকাঙ্ক্ষা, সুখ-দুঃখ, আনন্দ-বেদনার পশ্চাদপটে সময়ের পরিপ্রেক্ষিত বদলে গেলেও আজকের মানব-চরিত্র লক্ষণের সঙ্গে কিছুমাত্র প্রভেদ নেই। সারল্য ও জটিলতার সমন্বয়ে তাই তারা হয়ে উঠেছে চিরায়ত মানুষ। পরস্পরের পরিপূরক পুরুষ চরিত্ররা তাদের নিজস্বতায় নানা অসঙ্গতির সৃষ্টি করলেও মহাকাব্যীয় নারীরা চারিত্রিক বিভিন্নতায় একে অপরকে অতিক্রম করে গিয়েছেন। চমত্কারিত্ব, রহস্য ও মোহময়তায় কেউ কেউ হয়ে উঠেছেন চিরস্মরণীয় এবং বিভিন্ন আঙ্গিকে উপস্থাপিত। কিন্তু প্রসঙ্গক্রমে, কাহিনির স্বার্থ বা ঘটনাচক্রে যারা এসেছে তাদের অধিকাংশই আমাদের অল্পচেনা, নামে চেনা অথবা না-চেনা। সকল চেনা ও না-চেনা আর নামে চেনা মহাকাব্যীয় মানবীদের নিয়েই এই গ্রন্থের উপস্থাপনা।

Authors:
মধুস্রবা দাশগুপ্ত

মধুস্রবা দাশগুপ্ত-র জন্ম শ্রীপঞ্চমী, ১৩৫২ বঙ্গাব্দে। ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে শিক্ষালাভ করেছেন লেডি ব্রেবোর্ন কলেজ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশিষ্ট নৃত্যশিল্পী ও চিত্রশিল্পীদের তত্ত্বাবধানে চর্চা করেছেন ধ্রুপদী নৃত্য ও চিত্রকলা। ইংরেজি ভাষা এবং চিত্রকলার শিক্ষকতা করেছেন দীর্ঘকাল। প্রখ্যাত প্রকাশন সংস্থা The Asia Publishing House-এর সম্পাদকীয় বিভাগে কর্মসূত্রে Air India-র Namaskar পত্রিকার জন্য শিল্প, সংস্কৃতি ও ইতিহাসভিত্তিক নিবন্ধ রচনা, বাংলা ও হিন্দি ভাষা থেকে গল্প, কবিতা এবং নাটকের অনুবাদ করেছেন।প্রকাশিত গ্রন্থ: Samsad Companion to the Mahabharata, Samsad Companion to the Ramayana, ভাব থেকে ভাষা: শব্দবোধ অভিধান, সৌন্দর্য সন্ধানে।

0 review for মহাকাব্যে চিরন্তনী

Add a review

Your rating