সকল বই

অসমাপ্ত

অসমাপ্ত

Author: কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 350.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350404447
Pages172
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

পার্বতীর রিসার্চের বিষয় অধুনালুপ্তপ্রাচীন ভারতীয় জাদু। রিসার্চের আগ্রহ পেয়েছিল প্রয়াত বাবার কিছু প্রবন্ধ এবং একটি অসমাপ্ত উপন্যাসে। তৎকালীন জাদুগুলির মধ্যে সবচেয়ে আলোড়িত জাদু ছিল বিখ্যাত ভারতীয় দড়ির জাদু, যেটির অস্তিত্ব সত্যিই ছিল কি না বা এটি নিছকই লোকগাথা কি না এই বিতর্ক আজও রয়ে গিয়েছে। অসমাপ্ত উপন্যাসটিতে ছিল সেই জাদুর বিবরণ। জাদুকর মৈনাক এবং অরুণাবতীর গল্প। পার্বতীর জীবনে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে শুরু হয় এই উপন্যাস। যেখানে বিখ্যাত জাদুটির অস্তিত্ব প্রমাণ করতে বারবার ব্যর্থ হয়ে পার্বতী অসমাপ্ত উপন্যাসটিকে শেষ করার প্রয়াসে খুঁজে নেয় মুক্তির উপায়। ভাস্বতী, অংশু, ঊর্ণব, বীতশোক, প্রফেসর বাগচী নানান চরিত্রকে ঘিরে ভারতীয় জাদুর আবর্তে পার্বতীর জীবনের এই উপন্যাসটি প্রথম পুরুষ, তৃতীয় পুরুষ এবং মৈনাক-অরুণাবতী কাল্পনিক পরিচ্ছেদের মিশ্রণে লেখা।

Authors:
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়

কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৬৪, ব্যারাকপুরে। প্রথম জীবন কেটেছে শ্যামনগরে। ইছাপুর নর্থল্যান্ড বয়েজ হাইস্কুলে প্রাথমিক শিক্ষা। স্কুলজীবন থেকেই লেখালেখির সূত্রপাত। প্রথমে অনিয়মিতভাবে কিছু লিটল ম্যাগাজিনে লিখতেন। ২০০৫ থেকে নিয়মিতভাবে আনন্দবাজার পত্রিকার বিভিন্ন প্রকাশনায় ছোটগল্প লিখছেন। ‘খেজুর কাঁটা’ গল্পটি নিয়ে হয়েছে শ্রুতিনাটক। ছোটগল্প ‘ছবির মুখ’ আকাশবাণীতে বেতারনাটক হয়ে সম্প্রচারিত হয়েছে। লেখকের ‘ব্রহ্মকমল’ গল্পটি ২০০৬-এ ‘দেশ রহস্যগল্প প্রতিযোগিতা’য় প্রথম পুরস্কার লাভ করেছে। ২০০৭-এ ‘পূর্বা’ শীর্ষক একটি কল্পবিজ্ঞান গল্পের জন্য ‘দেশ গল্প প্রতিযোগিতা’য় দ্বিতীয় স্থান পেয়েছেন। রাধিকা লেখকের প্রথম উপন্যাস।পেশাদারি জীবনে ইঞ্জিনিয়ার, বেসরকারি বিদ্যুৎ সংস্থায় তথ্যপ্রযুক্তি বিষয়ে কর্মরত। সাহিত্য ছাড়াও অন্যান্য বিষয়ে প্রবন্ধ লেখেন। ভারতীয় মার্গ সংগীতের প্রতি বিশেষভাবে অনুরক্ত।

0 review for অসমাপ্ত

Add a review

Your rating