সকল বই

স্বপ্নের সমান বড়

স্বপ্নের সমান বড়

Author: আবদুল্লাহ আবু সায়ীদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 120.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher সময় প্রকাশন
ISBN9789848942734
Edition2018, 4th Printed
Pages94
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সাহিত্য বিষয়ক বিবিধ
Return Policy

7 Days Happy Return

আবদুল্লাহ আবু সায়ীদ আমাদের কালের সবচেয়ে খ্যাতিমান বক্তা। কথার ইন্দ্রজালে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখেন তিনি। যেমন মঞ্চে, তেমনি টেলিভিশনে তাঁর উজ্জ্বল রমনীয় কথামালা তাঁকে এ যুগের বহু মানুষের প্রিয় ব্যক্তিত্ব করে তুলেছে। তাঁর বক্তৃতায় একই সঙ্গে পাওয়া যায় কবিতার স্বপ্নীল লালিত্য, হাস্যরসের দীপ্তি, বুদ্ধির ছটা আর জীবন ও পৃথিবী সম্বদ্ধে গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গি। সবকিছু ছাপিয়ে তাঁর বক্তৃতায় আলোড়িত হয়ে ওঠে তাঁর ভেতরকার অপরাজিত আশাবাদ। এসব কারনে তাঁর বক্তৃতা শ্রোতাদের কেবল মোহিতই করে না, করে তোলে উজ্জীবিত, উদ্দীপ্তি ও অনুপ্রাণিত। সভাসমিতিতে শ্রোতাদের উদ্দেশ্যে দেওয়া তাঁর এসব বক্তৃতার কয়েকটির লিখিতরূপ তৈরি করে এরই মধ্যে তাঁর তিনটি বক্তৃতার বই বেরিয়েছে।এবার বের হল তাঁর চতুর্থ বক্তৃতার বই : ‘স্বপ্নের সমান বড়।’ আবদুল্লাহ আবু সায়ীদের সাফল্য নানা দিকে। যে গুণটির জন্য তিনি দেশের সবার ভরসার স্থল হয়ে রয়েছেন সে হল তাঁর স্বপ্নচারিতা ও আশাবাদ। আশাবাদের এই ফেরিওয়ালা উচ্চতম জীবনের যে স্বপ্ন দেখেন এই বইয়ের প্রতিটি শব্দেই যেন তা স্পন্দমান। এ বইযের প্রতিটি লেখা তাঁর স্বপ্নের বাংলাদেশে, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের মানুষত্বকে স্পর্শের আকুতিতে বাঙ্ময়। অসাধারণ ও অনবদ্য ভাষায় দেওয়া এই বক্তৃতাগুলো বাংলাসাহিত্যের মূল্যবান সম্পদ।
 

Authors:
আবদুল্লাহ আবু সায়ীদ

আবদুল্লাহ আবু সায়ীদ (জন্ম ২৫ জুলাই ১৯৩৯) বাংলাদেশের একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসংস্কারক। তিনি ষাটের দশকে একজন প্রতিশ্রুতিশীল কবি হিসেবে পরিচিতি পান। সে সময়ে সমালোচক এবং সাহিত্য-সম্পাদক হিসাবেও তিনি অবদান রেখেছিলেন। তাঁর জীবনের উল্লেখযোগ্য কীর্তি বিশ্বসাহিত্য কেন্দ্র, যা চল্লিশ বছর ধরে বাংলাদেশে ‘আলোকিত মানুষ’ তৈরির কাজে নিয়োজিত রয়েছে। ২০০৪ সালে তিনি রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। বাংলাদেশে অ-প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০০৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। প্রবন্ধে অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ১৯৭০-এর দশকে তিনি টিভি উপস্থাপক হিসাবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন।

 

  •  

0 review for স্বপ্নের সমান বড়

Add a review

Your rating