সকল বই

অর্ধেক অর্থনীতি

অর্ধেক অর্থনীতি

Author: শাশ্বতী ঘোষ
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 225.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788172155902
Pages38
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Paperback
Category
Return Policy

7 Days Happy Return

চাহিদা-জোগান, পণ্য-পরিষেবা, উৎপাদন-শ্রমশক্তি ইত্যাদি অর্থনৈতিক তত্ত্বে নারীর কোনও ভূমিকা আছে কি? এই প্রশ্ন সম্পর্কে চলতি অর্থনীতি আশ্চর্য নীরব। শাশ্বতী ঘোষ নিবিড় অন্বেষণে তুলে ধরেছেন অর্থনীতির সর্বস্তরে নারীর যথাযথ ভূমিকার স্বরূপ। পুরুষতান্ত্রিক সমাজে নারী-পুরুষের বৈষম্য প্রায় সর্বস্তরে পরিব্যাপ্ত। অর্থনীতিও এর ব্যতিক্রম নয়। বরং অর্থনীতিতে নারীর ভূমিকার যথাযথ মূল্যায়ন আজও হয়নি। পুরুষের শ্রম, বাজারে অর্থাৎ কল-কারখানায়, অফিস-কাছারিতে বিক্রি করে বিনিময় মূল্য তৈরি করছে। অথচ জীবনধারণের জন্যে প্রয়োজনীয় বাকি অর্ধেক কাজ অর্থাৎ ঘরের কাজ বা গৃহশ্রম, যার দায়িত্ব থাকে সমাজের অর্ধাংশ মেয়েদের ওপর, তাকে পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এই বৈষম্যমূলক অর্থনীতি নিয়ে গভীর অনুসন্ধানে নেমে লেখিকা পা রেখেছেন রাজনীতি-ইতিহাস-সমাজের নানা আঙিনায়। বিশ্ব অর্থনীতিতে নারীর অবস্থান নির্ণয় ও বৈষম্য-পরিমাপের প্রশ্নে তিনি এও লক্ষ করেছেন, শুধু বিষয়বস্তুতে নয়, দৃষ্টিভঙ্গিতেও অর্থনীতি পুরুষশাসিত। স্বচ্ছ বাংলায় লেখা এই বিতর্কমূলক প্রবন্ধগুলি নারী ও অর্থনীতি সম্পর্কে এক নতুন দিগন্তরেখা।

Authors:
শাশ্বতী ঘোষ

শাশ্বতী ঘোষ-এর জন্ম আগস্ট ১৯৬০। পড়াশুনা : আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে উচ্চ মাধ্যমিক, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বি.এ. ও এম.এ.; কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল.। পেশা : ১৯৮৫ সাল থেকে সিটি কলেজ (মেইন)-এ অর্থনীতিতে অধ্যাপনারত। সংগঠন : ছাত্রাবস্থায় তৃতীয় ধারার ছাত্র আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ। নারী সংগঠনে যোগ দেওয়া তারই স্বাভাবিক পরিণতি। নারীবিষয়ক লেখালেখি এবং সংগঠন করা ছাড়াও এ বিষয়ে তথ্য সংগ্রহ ও প্রচারে বিশেষ আগ্রহ। নারীবিষয়ক একটি তথ্যকেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

0 review for অর্ধেক অর্থনীতি

Add a review

Your rating