সকল বই

সরস গণিত

সরস গণিত

Author: আব্দুল কাইয়ুম
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳260.00 ৳ 221.00 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher প্রথমা প্রকাশন
ISBN9789845250382
Edition2019, 1st Published
Pages126
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category
Return Policy

7 Days Happy Return

গণিতের কিছু প্রশ্নের সমাধান প্রথমে মনে হয় খুব সহজ, কিন্তু একটু চিন্তা করলে দেখা যায় ব্যাপারটা অন্য রকম। যেমন, আপনার বন্ধু প্রশ্ন করলেন, রিনির বয়স যখন ৩ বছর, তখন তার ভাইয়ের বয়স রিনির বয়সের ৩ গুণ। এখন রিনির বয়স ১৪ হলে ভাইয়ের বয়স কত? এর উত্তরে আপনি হয়তাে চট করে বলবেন, এটা কোনাে প্রশ্ন। হলাে? বয়স তাে ৩ গুণ, বলাই আছে। তাহলে এখন ভাইয়ের বয়স নিশ্চয়ই ৪২। না, ভুল হয়ে গেল। কারণ, রিনির ৩ বছর বয়সের সময় তার ভাইয়ের বয়স ছিল ৯। বয়সের পার্থক্য ছিল ৬। এখন দুজনেরই বয়স বেড়েছে। কিন্তু বয়সের পার্থক্য তাে একই, সেই ৬ বছরই। তাহলে রিনির বয়স যখন ১৪, ভাইয়ের বয়স (১৪ ৬) = ২০ বছর, ৪২ নয়! যুক্তি দিয়ে কোনাে প্রশ্নের সমাধান বের করার মধ্যে আনন্দ আছে। সরস গণিত বইটি সেই আনন্দ দেবে। শুধু তা-ই নয়, এর বেশি কিছুও পাওয়া যাবে। গণিতের এ ধরনের সমস্যার সমাধান বের করার জন্য যখন আমরা চিন্তাভাবনা করি, যুক্তি দিয়ে বিশ্লেষণ করি, তখন মস্তিষ্কে নতুন নতুন নিউরন-সংযােগ তৈরি হয়। এভাবে যৌক্তিক চিন্তাভাবনার নতুন নেটওয়ার্ক গড়ে উঠতে থাকে। এই প্রক্রিয়া মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ায়। ফলে গণিতের এ ধরনের চর্চা করলে আলঝেইমার রােগের আশঙ্কা কমে। বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় এটা জানা গেছে। সরস গণিত বইটি গণিতের বই যেমন, তেমনি গণিতের বইয়ের চেয়ে বেশি কিছু।

 

Authors:
আব্দুল কাইয়ুম

আব্দুল কাইয়ুম যে যুগে বড় হয়েছে সেসময় কম্পিউটার ছিল না। কিন্তু এ জন্য তাঁর জানার আগ্রহ দমে যায়নি। বাসায় ছিল এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও দশ খণ্ডের শিশু ভারতী। আর ছিল পড়াশোনা ও জানাবোঝার অনুকূল এক পরিবেশ। সেখান থেকেই শুরু হয় জ্ঞান আহরণ। আগাগোড়া মেধাবী ছাত্র। বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতেন, যদিও বাস্তব জীবনে সেটা আর হয়ে ওঠেনি, হয়েছেন সাংবাদিক। কিন্তু তাতে  কিছু যায়-আসে না। বিজ্ঞানের বিষয় নিয়ে পড়াশোনা তাঁর আজও অব্যাহত। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৫ সালে এসএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। ঢাকা কলেজে পড়ার সময় একঝাঁক মেধাবী শিক্ষার্থীর সঙ্গে আইয়ুববিরোধী আন্দোলনের কর্মী হয়ে ওঠেন। যোগ দেন মুক্তিযুদ্ধে। দেশ ও দেশের মানুষের জন্য বাম রাজনীতিতে যুক্ত ছিলেন। ছাত্রজীবন থেকেই লেখালেখির চর্চা। একটি ছাত্রসংগঠনের মুখপত্র সাপ্তাহিক জয়ধ্বনির সম্পাদক ছিলেন। পরে সাংবাদিকতায় যোগ দেন। নিয়মিত রাজনৈতিক কলাম লেখার পাশাপাশি অবিরাম লিখে চলেছেন বিজ্ঞানের নানা টুকিটাকি; কোনটা কেন ঘটে, কী তার বৈজ্ঞানিক ব্যাখ্যা ইত্যাদি। তাঁর এসব লেখা সংকলিত করে কয়েকটি বই বেরিয়েছে। বর্তমানে তিনি দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক।

0 review for সরস গণিত

Add a review

Your rating