সকল বই

সম্পূর্ণ সুচিত্রা

সম্পূর্ণ সুচিত্রা

Author: আনন্দলোক সংকলন
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 875.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350406700
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category স্মৃতিকথা-স্মারকগ্রন্থ চলচিত্র-নাটক-সংগীত,
Return Policy

7 Days Happy Return

আত্মজীবনী লিখতে চাননি সুচিত্রা সেন। তাঁর কথা কেউ কখনও যেন জানতে না পারেন, এমন বিধানই দিয়েছিলেন তিনি। ‘মহানায়িকা’র নিকটজনেরা আজও ‘রমা’র প্রসঙ্গে মুখ খোলেন নিক্তি মেপে। কিন্তু তাই বলেকি ‘সুচিত্রা’র আড়াল সরিয়ে কখনও উঠে আসেনি রক্ত-মাংসের ‘রমা’? বাঙালি জীবনের এতবড়মাপের একজন আইকনকে সঠিকভাবে চেনা বা বোঝার জন্য যতটুকু তথ্যের দরকার, এই বারণের কারণে তা লভ্য নয়, এখনও। ফলে তাঁকে ঘিরে ক্রমশ গাঢ় হয়েছে রহস্য। আনন্দলোক-এর পাতায় বিভিন্ন সময় উঠে এসেছে ‘মহানায়িকা’-র জীবনের নানা অজানা কথা। কখনও কখনও পরিচিতদের মুখ থেকে বেরিয়ে এসেছে ‘রমা’, ‘রমামাসি’, ‘রাঙাদি’ কিংবা ‘কৃষ্ণা’র জীবন কথা... যা সংকলিত হল ‘সম্পূর্ণ সুচিত্রা’য়। ‘সপ্তপদী’ ছবিতে রিনা ব্রাউনের চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘ও আমাকে টাচ করবে না!’ তখন হয়ত জানতেনও না, সেই সামান্য সংলাপ পরবর্তীকালে তাঁর জীবনের এক অমোঘ সত্য হয়ে উঠবে! আর তাই, কেউ ছুঁতে পারল না তাঁকে ! শেষ দেখাও দেখতে পেল না। ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন। ১৯৭৮ সালে ‘প্রণয়পাশা’ ছবিতে শেষবারের মতো অভিনয় করতে দেখা গিয়েছিল সুচিত্রা সেনকে। তারপর থেকে যতই তিনি নিজেকে আড়াল করতে চেয়েছেন, ততই যেন সকলের গোচরে এসে দাঁড়িয়েছেন ! নিজের অবচেতনেই তৈরি করেছেন একের পর এক লোকগাথা। মহানায়িকার সেই সব বর্ণময় ‘রূপকথা’ সংকলিত হল‘সম্পূর্ণ সুচিত্রা’য়। 

0 review for সম্পূর্ণ সুচিত্রা

Add a review

Your rating