সকল বই

সখা

সখা

Author: নন্দিতা বাগচী
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 350.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177568752
Pages160
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

কলকাতার মধ্যবিত্ত পরিবারের মেয়ে বিদিশা উচ্চশিক্ষার জন্য পাড়ি দেয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ভেনেজুয়েলার ইন্ডিয়ান অ্যামবাসিতে চাকরি নিয়ে তার বন্ধু কনিষ্কও দেশ ছাড়ে। অচেনা শহরে নতুন মেয়েটিকে সাহায্য করে বেঞ্জামিন গ্রিনবার্গ। বেঞ্জামিনের সান্নিধ্যে এসে ইহুদি ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারে বিদিশা। ইতিমধ্যে কনিষ্কের সঙ্গে বিশেষ অন্তরঙ্গ হয়ে যায় বিদিশা। কলকাতায় তাদের দু’জনের বিয়ে নিয়ে তোড়জোড়ও শুরু হয়। এমন সময়ে কনিষ্কের একটা ফোন আসে বিদিশার কাছে, সে কিছু জানাতে চায়। ‘সখা’ উপন্যাসে আছে সম্পর্কের রহস্য, যা জীবনকে পৌঁছে দেয় অভাবনীয় গন্তব্যে।

Authors:
নন্দিতা বাগচী

নন্দিতা বাগচী-এর জন্ম জলপাইগুড়ি শহরে। বিবাহোত্তর জীবনে কলকাতা ও দিল্লিতে কিছুকাল কাটিয়ে বিদেশে পাড়ি দেন। উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বসবাস এবং শিক্ষকতা করলেও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত গ্রামে-গঞ্জে ঘুরেছেন ডাক্তার স্বামীর কর্মসূত্রে এবং সমাজসেবার কাজে। নাইজেরিয়ার ‘ইন্টারন্যাশনাল উইমেনস্‌ ক্লাব’-এর সদস্য হিসেবে সেখানকার নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ঘুরেছেন পৃথিবীর বিভিন্ন দেশে। দেশে ফিরে বর্তমানে লেখালেখির পাশাপাশি আত্মনিয়োগ করেছেন সমাজসেবায়। গাছপালার সঙ্গে নিবিড় সখ্য তাঁর। নিয়মিত লেখেন বিভিন্ন বাংলা ও ইংরেজি পত্র-পত্রিকায়।

0 review for সখা

Add a review

Your rating