সকল বই

রেখায় রেখায় কলকাতা

রেখায় রেখায় কলকাতা

Author: নিতাই বিশ্বাস
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 360.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350404164
Pages72
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category ইতিহাস-ঐতিহ্য অ্যালবাম, গ্রন্থ,
Return Policy

7 Days Happy Return

প্রাচীন অট্টালিকাগুলি কলকাতার ঐতিহাসিক সম্পদ। কোনওটি বহন করছে ব্রিটিশ সাম্রাজ্যের স্মৃতি। কোনওটি-বা দেশীয় রাজা-জমিদারের কীর্তি। কোনও বাড়ি ধন্য হয়ে আছে যুগন্ধর মানুষের আবির্ভাবে। শিল্প-সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ নিকেতনের সংখ্যাও কম নয়। তিনশো বছর পার করা এই শহরের পরতে পরতে বাসা বেঁধে আছে ইতিহাস।‘রেখায় রেখায় কলকাতা’ গ্রন্থে শিল্পী নিতাই বিশ্বাস ভবিষ্যতের জন্য ধরে রাখতে চেয়েছেন কলকাতার সেই ইতিহাস-প্রসিদ্ধ অট্টালিকাগুলি। অসাধারণ রেখাচিত্রে জীবন্ত হয়ে উঠেছে এসপ্ল্যানেড ম্যানশন, জোব চার্নকের সমাধি, কালীঘাট মন্দির, আচার্য ভবন, শোভাবাজার রাজবাড়ি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মধুসূদন দত্তের বাসভবন, টিপু সুলতান মসজিদ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বা বঙ্গীয় সাহিত্য পরিষদ-এর মতো অমূল্য সব ঐতিহাসিক ভবন। প্রতিটি স্কেচের সঙ্গে আছে সংক্ষিপ্ত তথ্য। পাঠকের মুখোমুখি মায়াবী অতীত, তিলোত্তমা কলকাতা।

Authors:
নিতাই বিশ্বাস

নিতাই বিশ্বাসের জন্ম ২৬ মে ১৯৬৭। দমদমের বাসিন্দা। পিতা স্বর্গীয় মণিলাল বিশ্বাস। কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটস-এর স্নাতক (১৯৯২)। ‘গ্রে গ্রুপ’ কলকাতার ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে চাকুরিরত। তাঁর আঁকা ছবি একাধিক চিত্র-প্রদর্শনীতে প্রশংসিত। স্কেচ করা এবং জলরঙে ছবি আঁকা-র পাশাপাশি ভালবাসেন ফোটোগ্রাফি ও গান।

0 review for রেখায় রেখায় কলকাতা

Add a review

Your rating