সকল বই

রানিসাহেবা

রানিসাহেবা

Author: কুণাল ঘোষ
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 437.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789388014380
Pages160
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

সাংবাদিকতার চাকরির দমবন্ধ অনুভূতি। রবীন্দ্রসংগীতশিল্পী বান্ধবী মৌসুমীর সঙ্গে সম্পর্কেও টানাপোড়েন। নিজেকে নতুন করে গড়ে তুলতে কলকাতা ছেড়ে মেদিনীপুরে গিয়েছিল অনির্বাণ, হয়তো অতীত থেকে পালাতেই চাইছিল। কিন্তু কর্ণগড়ের রানি শিরোমণির অকথিত ইতিহাস তাকে দাঁড় করাল এক বিস্ময়কর অভিজ্ঞতার সামনে। পাহাড়ি নদীর স্রোতের মতো এসে পড়ল তোর্সা। অনির্বাণের দোলাচলের আঁচে নিজেদের সম্পর্ককে আরও উষ্ণ করে নিল সৌম্য-রুপালি। আর জীবনের এক নতুন পাঠ নিয়ে এলেন রহস্যময়ী নারী, ঊর্মি। অপরাধবোধ থেকেও কি নবজন্ম নেয় ভালবাসা? কী করবে অনির্বাণ? তার জীবন কি থমকে যাবে এক অজ্ঞাতবাসের বিস্ময়ভরা চাঁদনি রাতের স্মৃতিতে? তোর্সা মাঝরাতে মোবাইলে মেসেজ পাঠায় কেন অনির্বাণকে? মৌসুমী কি শুধু গানের কেরিয়ারটাই ভালবাসে? আর ঊর্মি? তাঁর আকর্ষণের জাদুকাঠিটা কোথায় কখন যে কী করে! অনির্বাণ কি আবিষ্কার করতে পারল কর্ণগড়ের ‘রানিসাহেবা’কে? একটি টানটান উপন্যাস।

Authors:
কুণাল ঘোষ

কুণাল ঘোষ পেশাদার সাংবাদিক। কৈশোর থেকেই লেখালেখি শুরু। একাধিক দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ পদে ছিলেন। টেলিভিশনেও বিভিন্ন ভূমিকায় চুটিয়ে কাজ করেছেন। কর্মসূত্রে গোটা রাজ্য ও দেশবিদেশে সফর সমৃদ্ধ করেছে অভিজ্ঞতা, লেখায় এনেছে বৈচিত্র্য। প্রবন্ধ, উপন্যাস মিলিয়ে এখনও পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা উনিশ। কর্মরত সাংবাদিক হিসেবেই ছিলেন ভারতবর্ষের রাজ্যসভার সদস্য। ঘটনাচক্রে একটি বিতর্কিত ঘটনায় জড়িয়ে বেশ কিছুদিন বন্দি। জামিনে মুক্তির পরেও লেখালেখিই প্রথম পছন্দ। বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত। ‘রানিসাহেবা’ উপন্যাসটি লেখক লিখেছেন পুরোপুরি বন্দিজীবনে- প্রেসিডেন্সি জেলে থাকাকালীন। 

0 review for রানিসাহেবা

Add a review

Your rating