সকল বই

রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা

রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা

Author: সুভাষ চৌধুরী
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 350.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350401767
Pages108
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category নাটক চলচিত্র-নাটক-সংগীত
Return Policy

7 Days Happy Return

রবীন্দ্রনাথের ‘বাল্মীকিপ্রতিভা’য় এক অর্থে আছে হৃদয়ের জন্মান্তরের কথা। দস্যু রত্নাকরের কবি হয়ে ওঠাই এই গীতিনাট্যের উপজীব্য। স্বয়ং রবীন্দ্রনাথ মনে করতেন ‘বাল্মীকিপ্রতিভা’ ‘গানের সূত্রে নাট্যের মালা’। এখানে সুরের পরীক্ষা-নিরীক্ষায় জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন মুখ্য প্রেরণা। ‘জীবনস্মৃতি’-তে রবীন্দ্রনাথ লিখেছেন, “জ্যোতিদাদা তখন প্রত্যহই প্রায় সমস্তদিন ওস্তাদি গানগুলাকে পিয়ানো যন্ত্রের মধ্যে ফেলিয়া তাহাদিগকে যথেচ্ছ মন্থন করিতে প্রবৃত্ত ছিলেন। তাহাতে ক্ষণে ক্ষণে রাগিণীগুলির এক-একটি অপূর্ব মূর্তি ও ভাবব্যঞ্জনা প্রকাশ পাইত।” বিশিষ্ট রবীন্দ্রবিশেষজ্ঞ সুভাষ চৌধুরীর ‘রবীন্দ্রনাথের বাল্মীকিপ্রতিভা’ গ্রন্থে উঠে এসেছে। বিহারীলাল, দ্বিজেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, হার্বার্ট স্পেনসার, ন্যান্সি লি প্রমুখ ব্যক্তিত্বের বিবিধ অনুপ্রেরণা প্রসঙ্গ। ‘বাল্মীকিপ্রতিভা: বাল্মীকি ও রামায়ণ’ পর্বটিও রসগর্ভ নিবেদন। এই গ্রন্থে সংকলিত হয়েছে ‘বাল্মীকিপ্রতিভা’ প্রথম সংস্করণ। এছাড়া আছে গীতিনাট্যটির বিভিন্ন অভিনয় সম্পর্কিত তথ্য-সহ আরও কিছু বিষয়। রবীন্দ্র-গবেষণায় গ্রন্থটি একটি অমূল্য সংযোজন।

Authors:
সুভাষ চৌধুরী

সুভাষ চৌধুরী-র জন্ম ১১ জুলাই ১৯৩৫ বিহারের ভোজুডিতে। পিতা নরেন্দ্রনাথ চৌধুরী, মাতা লীলাবতী দেবী। একদা শান্তিনিকেতনের সংগীতভবনের শিক্ষার্থী। কর্মজীবনের শুরু সংগীত-শিক্ষকতায়। স্থায়ী হন বিশ্বভারতী গ্রন্থনবিভাগে, এখান থেকে অবসরগ্রহণ। গড়ে তুলেছিলেন একাধিক সংগীত-প্রতিষ্ঠান, অন্যতম ইন্দিরা সংগীত-শিক্ষায়তন। রবীন্দ্রসংগীত-শিক্ষকতার পাশাপাশি প্রদর্শনী ও সম্মেলন-আয়োজক, সংগীত-পরিচালক-সমালোচক ইত্যাকার বিবিধ ভূমিকায় সুপ্রতিষ্ঠিত করেছিলেন নিজেকে। সুচিত্রা মিত্রের সঙ্গে সম্পাদনা করেছিলেন ‘রবীন্দ্রসংগীতায়ন’, এককভাবে ‘ইন্দিরা দেবী প্রমথ চৌধুরী পত্রাবলী’। তাঁর মৌলিক গবেষণাগ্রন্থ ‘গীতবিতানের জগৎ’। পেয়েছেন একাধিক সম্মান-সম্মাননা, অন্যতম কালিদাস নাগ স্মৃতিপদক, রবীন্দ্রভারতীর সাম্মানিক ডি. লিট। একটি স্বয়ংসম্পূর্ণ সংগীত-গবেষণাকেন্দ্র গড়ে তোলার স্বপ্ন অপূর্ণ রেখে প্রয়াত হন ৮ জুন ২০১২।

0 review for রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা

Add a review

Your rating