সকল বই

রবীন্দ্রনাথের এশিয়া দর্শন

রবীন্দ্রনাথের এশিয়া দর্শন

Author: বেগম আকতার কামাল
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳250.00 ৳ 210.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9789845101349
Edition2020 Feb 20
Pages144
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

সমাজ-সংস্কৃতি-সাহিত্য ও বিজ্ঞান-ইতিহাস-দর্শনের চিন্তকদের রবীন্দ্রনাথ বলতেন ‘ভাবুক সম্প্রদায়। ‘ভাবুকতা’ শব্দটি আমরা বুঝি কাব্যিকতা বা কল্পনাপ্রিয়তা। যদিও এর মধ্যেও চিন্তার নির্যাস থাকে। রবীন্দ্রনাথ শুধু সৃষ্টিশীল লেখকই নন, তিনি একজন সমাজ-রাজনীতি-সংস্কৃতি-দর্শনেরও মননবুদ্ধ সাধক। বিশেষ করে তার দেশভ্রমণমূলক বইগুলিও—এমনকি চিঠিপত্রও প্রজ্ঞাশীল নান্দনিকতার প্রকাশক। বিশ্বের বহু দেশ ভ্রমণকারী হিসেবে তাঁর অভিজ্ঞতা ও রসজ্ঞ । দৃষ্টিলােকের প্রমাণও কম নয়। দুই গােলার্ধ পূর্ব ও পশ্চিম, উভয় স্থানে তিনি নানা লক্ষ্যে-উপলক্ষ্যে ভ্রমণ করেন, দেশ-মানুষ-সংস্কৃতির সংস্পর্শে আসেন। সেক্ষেত্রে এশিয়া মহাদেশ বিশেষ করে ভারতসংলগ্ন। দেশগুলি সম্পর্কে তাঁর অভিজ্ঞতা চর্চিত হয়েছে একটি স্বকীয় প্রজ্ঞা ও স্বরূপদর্শনের আলােকস্নাত হয়ে। রবীন্দ্রনাথের এশিয়া দর্শন বইটিতে তার এশিয়া মহাদেশের কয়েকটি দেশ-জাতির সঙ্গে পরিচয় ও বন্ধুতার নিবিড় প্রকাশ ঘটেছে। তৎকালীন সময়পরিসরে রবীন্দ্রনাথের প্রেক্ষণ, চিন্তারাশি ও অনুভূতিরও উন্মােচন ঘটেছে। পূর্ব গােলার্ধ তথা এশিয়াই ভবিষ্যতের আলােকবর্তিকা হয়ে উঠবে এই বিশ্বাস তার ছিল। এই বইটি সেসবেরই দার্শনিক-নান্দনিক ও রাজনৈতিক-সাংস্কৃতিক এমনকি প্রাকৃতিক রূপের রাবীন্দ্রিক ডিসকোর্স। এতে ছিন্নপত্র, ভারতবর্ষ, জাপান-যাত্রী, জাভাযাত্রীর পত্র, পারস্যে এবং চীন বিষয়ে একটি গ্রন্থ ও চীন ভ্রমণের লব্ধ অভিজ্ঞান ব্যাখ্যাত হয়েছে। গ্রন্থরচয়িতার দৃষ্টিকোণ অন্তর্বয়নরীতি ও মননশীল প্রজ্ঞার সঙ্গে সম্মিলিত হয়েছে তাঁর। বিচার-বিচেনার স্বকীয়তা এবং রবীন্দ্রচিন্তাদর্শের গভীরে প্রবেশের সদিচ্ছা।

Authors:
বেগম আকতার কামাল

বেগম আকতার কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক।  তাঁর জন্ম চট্টগ্রাম শহরে।  পিতা মোহাম্মদ ইয়াকুব আলী ছিলেন একজন সরকারি কর্মকর্তা, মা মজিদা বেগম।  বেগম আকতার কামাল ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘বিষ্ণু দে-র কবিমানস ও কাব্য’ শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ : বিষ্ণু দে-র কাব্য : পুরাণ প্রসঙ্গ, মুক্তধারা, ঢাকা, ১৯৭৭; মাহমুদা খাতুন সিদ্দিকা (জীবন ও সাহিত্যকৃতির মূল্যায়ন), বাংলা একাডেমি, ঢাকা, ১৯৮৭; বিষ্ণু দে-র কবিস্বভাব ও কাব্যরূপ, বাংলা একাডেমি, ঢাকা, ১৯৯২; আধুনিক বাংলা কবিতা ও মিথ, মাওলা ব্রাদার্স, ঢাকা, ১৯৯৯; বিশ্বযুদ্ধ জীবন ও কথাশিল্প, নিউএজ পাবলিকেশন্স, ঢাকা, ২০০০; কবিতার নান্দনিকতা : প্রাচীন ও মধ্যযুগ, প্যাপিরাস, ঢাকা, ২০০৫; কবির উপন্যাস, ঐতিহ্য, ঢাকা, ২০০৭; মহাবিদ্রোহের আখ্যানতত্ত্ব ও কথাশিল্প, ধ্রুবপদ, ঢাকা, ২০১০; কবির চেতনা চেতনার কথকতা, ধ্রুবপদ, ঢাকা, ২০১৩; রবীন্দ্রনাথ যেথায় যত আলো, অবসর, ঢাকা, ২০১৩; শামসুর রাহমানের কবিতা : অভিজ্ঞান ও সংবেদ, কথাপ্রকাশ, ঢাকা, ২০১৪; জীবনানন্দ : কথার গর্বে কবিতা, কথাপ্রকাশ, ঢাকা, ২০১৫; রবীন্দ্রনাথের ব্রহ্মভাবনা, কথাপ্রকাশ, ঢাকা, ২০১৭।
সম্পাদিত গ্রন্থ : বুদ্ধদেব বসু, নির্বাচিত প্রবন্ধসমগ্র, অবসর, ঢাকা ২০১৩; বিশ শতকের প্রতীচ্য সাহিত্য ও সমালোচনাতত্ত্ব, অবসর, ঢাকা, ২০১৪; শ্রেষ্ঠ শামসুর রাহমান ১ম ও ২য় খণ্ড, অবসর, ঢাকা ২০১৭; শ্রেষ্ঠ মীর মশাররফ হোসেন ১ম ও ২য় খণ্ড, কথাপ্রকাশ, ঢাকা ২০১৮।

0 review for রবীন্দ্রনাথের এশিয়া দর্শন

Add a review

Your rating