সকল বই

রচনা সমগ্র ৩ - শম্ভু মিত্র

রচনা সমগ্র ৩ - শম্ভু মিত্র

Author: শম্ভু মিত্র
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 1312.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789389876703
Pages568
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category রচনাবলী-রচনাসংকলন
Return Policy

7 Days Happy Return

শম্ভু মিত্রের ‘রচনাসমগ্র’ ইতিপূর্বে দুই খণ্ড প্রকাশিত। এবার তৃতীয় খণ্ড। প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল ২০১৪-র জানুয়ারি মাসে, যেখানে আছে ১৯৪২ থেকে ১৯৬২ পর্যন্ত সময়সীমায় তাঁর রচিত প্রবন্ধ, গল্প ও নাটক। ১৯৬২ থেকে ১৯৭২ পর্যন্ত সময়সীমায় রচিত প্রবন্ধ, গল্প, নাটক নিয়ে দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় ২০১৭-র জানুয়ারি মাসে। দ্বিতীয় খণ্ডের পরিশিষ্টেও বেশ কিছু উল্লেখ্য ও প্রয়োজনীয় রচনা আছে। তৃতীয় খণ্ড আরম্ভ হয়েছে তাঁর ১৯৭৩ সালের রচনা থেকে। শেষ হয়েছে শেষ রচনা ‘নাটক রক্তকরবী’-তে, যা প্রকাশিত হয় ১৯৯১ সালে। এই খণ্ডে প্রবন্ধের সঙ্গে আছে গল্প, নাটক এবং প্রদত্ত বক্তৃতার পাঠ। তিন খণ্ডে ধরা থাকল শম্ভু মিত্রের পঞ্চাশ বছরের লিখন। শম্ভু মিত্রের সমস্ত রচনাই কালানুক্রমে সাজানো। অনুভব করা যায় তাঁর চিন্তা-ভাবনার ক্রমবিবর্তন। পাঠক ও নাট্যশিক্ষার্থীর কাছে ‘শম্ভু মিত্র রচনাসমগ্র’ পরম সম্পদ।

Authors:
শম্ভু মিত্র

শম্ভু মিত্র-র জন্ম ১৯১৫ কলকাতার ভবানীপুরে সাধারণ এক বাড়িতে। কিন্তু আশ্চর্যের বিষয় নাট্যে তাঁর passion বাল্যকাল থেকে। স্কুলে পড়বার সময় থেকেই আবৃত্তিতে বা নাট্যাভিনয়ে অসীম আগ্রহ। একেই বোধহয় তিনি ঠাট্টা করে বলতেন ‘গ্রহের ফের’! আর তারই সঙ্গে অত্যন্ত স্বাভাবিকভাবেই যেন নানা বিষয়ে জানবার অস্বাভাবিক কৌতূহল। তা না হলে ১৯/২০ বছর বয়সে ফ্রয়েড পড়ে ফেলবেন কেন? পিতা অবসর নেবার পরে লক্ষ্মৌ, এলাহাবাদ চলে গেলেন, পুত্রও গেলেন। পিতার অনুমতি নিয়ে ফিরে এলেন কলকাতায়।-তারপরে থিয়েটর। সাধারণ রঙ্গালয়ের অভিজ্ঞতা, মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে হৃদ্যতা, শিশিরকুমার ভাদুড়ির নৈকট্য— আর তারই সঙ্গে সঙ্গে নানা বিষয়ে পড়াশোনা। থিয়েটরকে জানবার অদম্য আগ্রহে নাটক বা নাট্যসম্পর্কিত বই তো বটেই, তার সঙ্গে বিজ্ঞানসম্পর্কিত বইও। আর কবিতা পড়া, আবৃত্তি করা— সঞ্চয়িতা প্রায় মুখস্থ। তারই সঙ্গে শরীর তৈরি করবার জন্যে নানা ধরনের ব্যায়াম। এ সব থিয়েটরের জন্যেই। তাইজন্যেই তো শেষ জীবনে, আশি বছর বয়সে, বলতে পেরেছিলেন, ‘আমি যা কিছু করেছি, যা কিছু পড়েছি, যা কিছু ভেবেছি সব থিয়েটারের জন্যই’। ১৯৮৫ সালে তাঁর শেষ মঞ্চাবতরণ। তারপরেও আবৃত্তি করেছেন, নাট্যপাঠ করেছেন। আর পেয়েছেন সাধারণ দর্শকের অঢেল ভালোবাসা- যার কাছে সংগীত-নাটক আকাদেমি পুরস্কার, বা ফেলো হওয়া, পদ্মভূষণ, ম্যাগসায়সায় পুরস্কার, দেশিকোত্তম পুরস্কার, নানা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট প্রাপ্তি সবই যেন তুচ্ছ হয়ে যায়। তাই তো তাঁর শেষ ইচ্ছাপত্রে তিনি সেই অগণিত দর্শককে শ্রদ্ধা জানিয়ে গিয়েছিলেন। প্রয়াণ: ১৯৯৭।

0 review for রচনা সমগ্র ৩ - শম্ভু মিত্র

Add a review

Your rating