সকল বই

মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে মাসরুর আরেফিনের সাক্ষাৎকার

মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে মাসরুর আরেফিনের সাক্ষাৎকার

Author: মাসরুর আরেফিন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳500.00 ৳ 400.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9789849759911
Edition2023, 1st Published
Pages296
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সাহিত্য বিষয়ক বিবিধ বইমেলা ২০২৩,
Return Policy

7 Days Happy Return

‘বামপন্থা ব্যর্থ, লিবারাল হিউম্যানিস্ট অ্যাপ্রোচ ব্যর্থ পৃথিবীর মানুষের অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য ঠেকাতে। কেউ কিচ্ছু করেনি, শিল্পী সাহিত্যিকেরা বোঝেইনি যে কী করতে হবে, কী লিখতে হবে। উল্টো তারাও লিবারালিস্ট, “মানবতাবাদী” লেখাকে পূজনীয় গণ্য করে বিরাট জনগোষ্ঠীকে সাহিত্য বিচ্ছিন্ন করে বসেছে। এটা একটা এন্টায়ার আউটলুকের ব্যর্থতা। টোটালটা ইতিহাসের বিগেস্ট ফেলিওর এই আমাদের লেখকদের মৃত, “মানবতাবাদী ওয়ার্ল্ডভিউ”।”
‘কারও বাণী শোনার আশা ও অপেক্ষায় থাকলে আমরা ভুল করব। যার বাণী শুনব, তাঁর হাতেই সিস্টেম এক্সপ্লয়েটেড হবে, যেভাবে এত শত বছর হয়েছে “জ্ঞানী”দের হাতে।
‘ক্ষমতাকে ইতিহাসের ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলে দেখতে হবে। আধুনিক এই সময়ে ক্ষমতা মানে মোড়লের হাতে গ্রামবাসী জরিনার মৃত্যুই শুধু না । কোনো সাহিত্যিক মোড়ল মেরে তাঁর লেখায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করে দিলেন, ব্যাপারটা আর তেমন নেই। সাহিত্যে “মানবতাবাদী” অবস্থানের কথা যখন লেখক নান্দনিক প্রয়োজনের বাইরে গিয়ে বলেন, তখন সেটা সাহিত্য যেমন হয় না, তেমন ক্ষমতাকে সাপোর্ট করে বসাও হয়ে যায়।
— এই প্রগতি সেলফ-ডেস্ট্রাকটিভ। সে নিজেকে নিজে খেয়ে ফেলেছে, কারণ উইপোকারা বানিয়েছে এই পরিমাণ বৈষম্যের এই সিস্টেম।
‘বিদ্যমান দার্শনিক ক্যাটেগরিতে ফেলে জীবনকে মূল্যায়ন করা ভুল, কারণ পশ্চিমা দার্শনিক ট্র্যাডিশন আমাদেরকে খুবই সাদা-কালো এবং অতিরিক্ত
সিমপ্লিফায়েড একটা ওয়ার্ল্ডভিউ দিয়ে গেছে।'

Authors:
মাসরুর আরেফিন

মাসরুর আরেফিনের জন্ম ৯ অক্টোবর, ১৯৬৯, বরিশালে। পড়াশোনা বরিশাল ক্যাডেট কলেজ; ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়; ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, মেলবোর্নে। ইংরেজি সাহিত্যে এম.এ. এবং ব্যাংকিং-ফাইন্যান্স-মার্কেটিংয়ে এমবিএ। প্রকাশিত গ্রন্থ সংখ্যা আট। তিন কাব্যগ্রন্থ-ঈশ্বরদী, মেয়র ও মিউলের গল্প (২০০১); পৃথিবী এলেমেলো সকালবেলায় (২০২০); এবং পরিস্থিতি যেহেতু আগুন হয়ে আছে (২০২১)। দুই অনুবাদ-ফ্রানৎস কাফকা গল্পসমগ্র (২০১৩), যে বইয়ের জন্য তিনি ‘ব্র্যাক-সমকাল সাহিত্য পুরস্কার’ জিতে নেন; এবং হোমারের ইলিয়াড (২০১৫)। আর তিন উপন্যাস-আগস্ট আবছায়া (২০১৯), আলথুসার (২০২০) ও আন্ডারগ্রাউন্ড (২০২১)। তাঁর প্রথম উপন্যাস আগস্ট আবছায়া ২০২০ সালের ‘জেমকন সাহিত্য পুরস্কার’ অর্জন করে। তিনি নোবেলবিজয়ী কবি স্যাঁ ঝন-পের্সের মহাকাব্য আনাবাজ (২০২১)-এরও অনুবাদক। ব্যক্তিগত জীবনে তিনি মালাগা মাসরুর ও নিওবি মাসরুর নামের দু-কন্যার জনক। সংসারে আরও আছেন স্ত্রী ফারহানা মাসরুর এবং প্রিয় বিড়াল মার্সেল প্রুস্ত।

0 review for মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে মাসরুর আরেফিনের সাক্ষাৎকার

Add a review

Your rating