সকল বই

ভোরের পাখি ও অন্যান্য প্রবন্ধ

ভোরের পাখি ও অন্যান্য প্রবন্ধ

Author: প্রবোধচন্দ্র সেন
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 525.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788172158293
Pages336
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

রবীন্দ্রনাথের সৃষ্টি ও মননের আলোচনা ছিল প্রবোধচন্দ্র সেনের আজীবনের সাধনা। এই সাধনা তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করেছেন ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গি ও অনুসন্ধিৎসু মন নিয়ে। সাহিত্যবোধ এবং ইতিহাসবোধের এমন সুষ্ঠু সমন্বয় রবীন্দ্রসাহিত্য আলোচনায় খুবই কম দেখা যায়। প্রবোধচন্দ্র মুখ্যত ইতিহাসের পরিপ্রেক্ষিত ও ক্রম রক্ষা করে রবীন্দ্রসৃষ্টির পাঠনির্ভর ব্যাখ্যা করেছেন। তাঁর আলোচনা মূলত রবীন্দ্রনাথের শিক্ষা ও ধর্মচিন্তা, স্বদেশভাবনা এবং ছন্দ আর কবির বাল্যরচনাকে ঘিরে। এ সম্পর্কে তাঁর বইগুলি পাঠক সমাজে সুপরিচিত হলেও, এখনও ওই বিষয়ে লেখা বহু প্রবন্ধ গ্রন্থবদ্ধ হয়নি। প্রবোধচন্দ্রের জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত এই গ্রন্থে সেই রকম কিছু প্রবন্ধ সংকলিত হল। এই সংকলনের প্রতিটি প্রবন্ধ কেবল তথ্যাশ্রয়ী ও বিশ্লেষণধর্মী নয়, রবীন্দ্রচর্চার ক্ষেত্রে এদের গুরুত্ব অপরিসীম। বিশেষত রবীন্দ্রসাহিত্য পর্যালোচকদের কাছে জরুরি বলে বিবেচিত হবে। কবি বিহারীলালকে রবীন্দ্রনাথ ‘ভোরের পাখি’ আখ্যা দিয়েছিলেন। প্রবোধচন্দ্র দেখিয়েছেন ‘সব যথার্থ কবিরাই ভোরের পাখি’। তাঁর অভিমত : ‘আমাদের দেশে রবীন্দ্রনাথ এই ভোরের পাখিদের মধ্যে সবাগ্রগণ্য পাপিয়া। তাঁর কণ্ঠে অনাগতের আগমনী ধ্বনিত হয়েছে বারেবারেই।’ এই গ্রন্থে সংগৃহীত প্রবন্ধগুলি সেই চিরন্তন রবীন্দ্রবাণীর অভিনব বাহক।

Authors:
প্রবোধচন্দ্র সেন

প্রবোধচন্দ্র সেনের জন্ম ২৭ এপ্রিল ১৮৯৭। পূর্ব বাংলার কুমিল্লায়। শিক্ষার শুরু কুমিল্লা ও শ্রীহট্ট শহরে। ‘প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি’ বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম. এ., প্রথম শ্রেণীতে প্রথম। কর্মজীবনে প্রথমে খুলনা দৌলতপুর কলেজে ইতিহাস ও বাংলা সাহিত্যের অধ্যাপক (১৯৩২-৪২)। পরে বিশ্বভারতীতে বাংলা সাহিত্যের রবীন্দ্র অধ্যাপক ও রবীন্দ্রভবনের অধ্যক্ষ (১৯৪২-৬৫)। ছাত্রাবস্থাতেই বাংলা ছন্দ বিষয়ে ‘প্রবাসী’ পত্রিকায় ধারাবাহিক প্রবন্ধ লিখে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেন। এই সূত্রেই তাঁর রবীন্দ্রনাথের সান্নিধ্যলাভ ও পরিণামে বিশ্বভারতীতে অধ্যাপনার কর্মগ্রহণ। প্রায় সারাজীবনের (১৯২২-৮৫) গবেষণার ফলে তাঁর রচিত শতাধিক ছন্দপ্রবন্ধ এবং ‘ছন্দজিজ্ঞাসা’, ‘আধুনিক বাংলা ছন্দসাহিত্য’, ‘ছন্দোগুরু রবীন্দ্রনাথ’ প্রভৃতি বহু গ্রন্থ বাংলা সাহিত্যের একটি বড় অভাব পূরণ করেছে। ফলে বাংলা ছন্দশাস্ত্রের নির্মাতা বলেই তাঁর সর্বাধিক খ্যাতি। ছন্দ ছাড়াও রবীন্দ্রসাহিত্য, ইতিহাস ও অন্য নানা বিষয়ে বহু মননাত্মক প্রবন্ধ ও গ্রন্থের রচয়িতা। ‘ভারতাত্মা কবি কালিদাস’ পেয়েছে বঙ্কিম পুরস্কার।

0 review for ভোরের পাখি ও অন্যান্য প্রবন্ধ

Add a review

Your rating