সকল বই

ভারতের চিত্রকলা ২

ভারতের চিত্রকলা ২

Author: অশোক মিত্র
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 1750.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788172155483
Pages308
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category আবৃত্তি ও কলাকৌশল
Return Policy

7 Days Happy Return

১৯৫৬ সালে যখন ‘ভারতের চিত্রকলা’র প্রথম সংস্করণ প্রকাশিত হয় তখন পর্যন্ত পার্সি ব্রাউন থেকে শুরু করে দেশী-বিদেশী কলা-ঐতিহাসিক বা সমালোচকরা রাজনৈতিক ও সামাজিক বিবর্তনের সঙ্গে চিত্ররীতি ও দর্শনকে যুক্ত করে ভারতীয় চিত্রকলার কোনও সামাজিক ইতিহাস লেখেননি। যা কিছু গবেষণা ও রচনা হয়েছে তা অধিকাংশই আঞ্চলিক বা বিশেষ যুগনির্ভর। সেদিক থেকে অশোক মিত্রের ‘ভারতের চিত্রকলা’ ভারতীয় ভাষায় এ-দেশের শিল্প-সংস্কৃতির ইতিহাস রচনায় প্রথম প্রয়াস বলা যায়। প্রাগৈতিহাসিক গুহাচিত্র থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ভারতের চিত্রকলার বিবর্তন ও সমৃদ্ধি দুটি খণ্ডে আলোচিত হয়েছে। প্রথম খণ্ড শেষ হয়েছে আঠারো শতকের প্রথমার্ধে। দ্বিতীয় খণ্ডের সময়সীমা খ্রীস্টীয় আঠারো শতকের দ্বিতীয়ার্ধ থেকে বিশ শতকের নবম দশক। অনেক উৎকৃষ্ট ও প্রাচীন এবং আধুনিক ভারতীয় ছবি ভারতের বাইরে থাকায় ছাপা-ছবির অ্যালবামের উপরেই প্রথম সংস্করণে তাঁকে বেশি নির্ভর করতে হয়। ১৯৫৮ সালের পর থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ভারতবর্ষে ও পৃথিবীর বিভিন্ন দেশের বহু চিত্রশালা ও সংরক্ষণ কেন্দ্রে ছবি দেখবার ফলে প্রত্যক্ষ অভিজ্ঞতার আবেগ ও প্রত্যয় আসায় অশোক মিত্রের প্রথম প্রচেষ্টা ও আলোচনা এবার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। সব থেকে সমৃদ্ধি পেয়েছে সাদা-কালো ও বহুরঙে ছাপা চিত্রাবলী সম্ভার, যা এই ধরনের ইতিহাস রচনায় একটি নতুন ঐতিহ্য সৃষ্টি করেছে। ভারতের চিত্রকলার বিবর্তনের ইতিহাস বিকৃত করতে গিয়ে লেখক শুধুমাত্র রজার ফ্রাইয়ের দৃষ্টিতে ভারতীয় চিত্রকলার মধ্যে বিশ্বপ্রকৃতির মূল সত্তার পরিশুদ্ধ রূপের প্রতি মুগ্ধতা কিংবা রেমব্রান্টের লেখায় ভারতীয় চিত্রকলার দুর্লভ মিতব্যয়িতার অকুণ্ঠিত স্তুতির কথাই বলেননি, সেই সঙ্গে দেখিয়েছেন ভারতীয় শিল্পীর পক্ষেও পাশ্চাত্য চিত্রকলার বৈজ্ঞানিক মনোভাব ও দৃষ্টিভঙ্গিকে আত্মস্থ করার একান্ত প্রয়োজনীয়তার দিকটিকেও। এই তুলনার টানাপোড়েনে বিস্তারিত হয়ে অশোক মিত্রের ‘ভারতের চিত্রকলা’ সমৃদ্ধ হয়েছে। যুগপরম্পরায় রাজনৈতিক ও সামাজিক বিবর্তনের সঙ্গে ভারতীয় চিত্রকলার সর্বাঙ্গীণ রসগ্রহণে বইটি ভারতীয় শিল্প-সংস্কৃতির ইতিহাসে নির্ভরযোগ্য দলিল হয়ে থাকবে।

Authors:
অশোক মিত্র

অশোক মিত্র-র জন্ম ১০ এপ্রিল ১৯২৮, বাংলাদেশের ঢাকায়। শিক্ষা : ঢাকা বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং স্কুল অফ ইকনমিকস্‌, নেদারল্যান্ডস। অর্থনীতিতে ডক্টরেট। মার্কসবাদে বিশ্বাসী শ্ৰীমিত্র দেশে-বিদেশে বিভিন্ন উচ্চপদে কাজ করেছেন। যেমন, কলকাতার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট ও ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউটে অর্থনীতির অধ্যাপক, এগ্রিকালচারাল প্রাইসেস কমিশনের চেয়ারম্যান, ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা, পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী প্রভৃতি। বর্তমানে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দলের সদস্য হিসেবে রাজ্যসভার সাংসদ। ইংরেজি ও বাংলায় বহু গ্রন্থের রচয়িতা। তাঁর বাংলা বইগুলির মধ্যে ‘অকথাকুকথা’, ‘অচেনাকে চিনে চিনে’, ‘কবিতা থেকে মিছিলে’, ‘নাস্তিকতার বাইরে’ ইত্যাদি বহুখ্যাত। ‘তাল বেতাল’ গ্রন্থের জন্যে পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।

0 review for ভারতের চিত্রকলা ২

Add a review

Your rating