সকল বই

পাপবিদ্ধ

পাপবিদ্ধ

Author: কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 612.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177567793
Pages190
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

ডক্টর পৃথ্বীরাজ বর্মন লন্ডনের এক বিতর্কিত মনোবিদ। পৃথিবীর কাছে নিজেকে প্রমাণ করার জন্য তিনি নিজের চিকিৎসা-পদ্ধতি নিয়ে তৈরি করতে চেয়েছিলেন একটা সিনেমা। বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছিলেন সীমন্তপুরের মউলির একটা রোগ, ‘মাল্টিপল পারসোনালিটি ডিজঅর্ডার’। মউলির এই রোগটার প্রথম প্রকাশ ঘটেছিল তার কিশোরী বয়সে। সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তার পারিবারিক যৌনলাঞ্ছনা, এক রহস্যময় বৃষ্টির রাত্রি, জিষ্ণু-সৌম্য-রুদ্রর মতো কিছু কিশোরের নানান উৎসাহ। তখনকার মতো সুস্থ হয়ে উঠলেও মউলির বিয়ের সময় নতুন করে পুরনো রোগটার প্রকাশ ঘটল। ডক্টর পৃথ্বীরাজ বর্মন ভার নিলেন মউলির চিকিৎসার। সেই সঙ্গে মউলিকে নিয়ে নিজের সিনেমার চিত্রনাট্যটা সম্পূর্ণ করতে চাইলেন তিনি। মউলি এবং সংশ্লিষ্টদের নিয়ে ঘুরতে থাকলেন মধ্যপ্রদেশের চিত্রকূট, খাজুরাহো, বান্ধবগড়ে। ক্রমশ প্রকাশ পেতে থাকল অনেক অজানা ঘটনা, অজানা সম্পর্ক, অচেনা পাপবোধের কথা। সম্পূর্ণ নতুন এক অনুসন্ধান কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ‘পাপবিদ্ধ’ উপন্যাসে।

Authors:
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়

কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৬৪, ব্যারাকপুরে। প্রথম জীবন কেটেছে শ্যামনগরে। ইছাপুর নর্থল্যান্ড বয়েজ হাইস্কুলে প্রাথমিক শিক্ষা। স্কুলজীবন থেকেই লেখালেখির সূত্রপাত। প্রথমে অনিয়মিতভাবে কিছু লিটল ম্যাগাজিনে লিখতেন। ২০০৫ থেকে নিয়মিতভাবে আনন্দবাজার পত্রিকার বিভিন্ন প্রকাশনায় ছোটগল্প লিখছেন। ‘খেজুর কাঁটা’ গল্পটি নিয়ে হয়েছে শ্রুতিনাটক। ছোটগল্প ‘ছবির মুখ’ আকাশবাণীতে বেতারনাটক হয়ে সম্প্রচারিত হয়েছে। লেখকের ‘ব্রহ্মকমল’ গল্পটি ২০০৬-এ ‘দেশ রহস্যগল্প প্রতিযোগিতা’য় প্রথম পুরস্কার লাভ করেছে। ২০০৭-এ ‘পূর্বা’ শীর্ষক একটি কল্পবিজ্ঞান গল্পের জন্য ‘দেশ গল্প প্রতিযোগিতা’য় দ্বিতীয় স্থান পেয়েছেন। রাধিকা লেখকের প্রথম উপন্যাস।পেশাদারি জীবনে ইঞ্জিনিয়ার, বেসরকারি বিদ্যুৎ সংস্থায় তথ্যপ্রযুক্তি বিষয়ে কর্মরত। সাহিত্য ছাড়াও অন্যান্য বিষয়ে প্রবন্ধ লেখেন। ভারতীয় মার্গ সংগীতের প্রতি বিশেষভাবে অনুরক্ত।

0 review for পাপবিদ্ধ

Add a review

Your rating