সকল বই

পঞ্চাশটি গল্প - হর্ষ দত্ত

পঞ্চাশটি গল্প - হর্ষ দত্ত

Author: হর্ষ দত্ত
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 1575.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350406939
Pages496
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

ছোটগল্প সাহিত্যের আশ্চর্য সম্পদ। বাংলা সাহিত্যে ছোটগল্পের সার্থক সূচনাকারী স্বয়ং রবীন্দ্রনাথ। তাঁর ‘শেষ হইয়াও হইল না শেষ’ মন্ত্রে দীক্ষিত বাংলা ছোটগল্পের জগতে অদ্যাবধি মণিমুক্তার মতো উজ্জ্বল সব সৃষ্টি। কথাসাহিত্যিক হর্ষ দত্ত স্বনামধন্য ছোটগল্পকার।গল্প-লেখক হিসেবে প্রাথমিক প্রস্তুতিপর্ব সেরে, উপন্যাস লেখার জগতে প্রবেশ করেছিলেন। কুড়িটির অধিক উপন্যাসের রচয়িতা হলেও ছোটগল্পের প্রতি লেখকের অনুরাগ চিরস্থির। শতাধিক ছোটগল্প সৃষ্টির পরেও তিনি গল্প রচনায় সতত উজ্জীবিত বোধ করেন।বিচিত্র জীবনস্রোত থেকে তিনি তুলে নিতে জানেন এক-একটি স্ফুলিঙ্গ, যার ক্ষণিকের আলোয় বৃহত্ কোনও সত্য প্রকাশিত। বাস্তবকে অনুসরণ করেন তিনি ঠিকই, কিন্তু মানুষের মূল্যবোধ, জীবনের পবিত্রতায় বিশ্বাস হারান না কখনও। অহেতুক নাটকীয়তার বদলে নিঃসাড়ে পাঠক-হৃদয়ে পৌঁছে দেন ব্যঞ্জনাটি।

Authors:
হর্ষ দত্ত

হর্ষ দত্তর জন্ম ১৯৫৫, কলকাতায়।পড়াশোনা করেছেন বঙ্গবাসী কলেজ-স্কুল, রহড়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। অধ্যাপনা বৃত্তির সঙ্গে নিযুক্ত থাকবেন- এই লক্ষ্যে সাধ্যমতো পরীক্ষায় ভাল ফলাফলের চেষ্টা করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণির এম.এ এবং এম.ফিল।অধ্যাপনার সুযোগ পেলেও, আশির দশকে রাজনীতি-অধ্যুষিত শিক্ষা ব্যবস্থার প্রবল প্রকোপে, এই পথে যেতে পারেননি। গ্রহণ করেছিলেন সাংবাদিকতার বৃত্তি।রামকৃষ্ণ-ভাবান্দোলনের সঙ্গে যুক্ত আছেন আবাল্য। অস্ট্রেলিয়া, চিন, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, হংকং ইত্যাদি দেশে সাহিত্যসংক্রান্ত আমন্ত্রণে ও প্রাতিষ্ঠানিক কাজে পরিভ্রমণ করেছেন।লেখক হিসেবে স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একাধিক পুরস্কার। যেমন সমরেশ বসু সাহিত্য পুরস্কার, বিচয়ন সাহিত্য পুরস্কার, নিবেদিতা পুরস্কার, দ্বিজেন্দ্রলাল স্মৃতি পুরস্কার, আনন্দ-স্নোসেম পুরস্কার, তারাপদ বসু পুরস্কার ও উত্সব সম্মান।

0 review for পঞ্চাশটি গল্প - হর্ষ দত্ত

Add a review

Your rating