সকল বই

নীতির পথে অর্থনীতি

নীতির পথে অর্থনীতি

Author: সৌরীন ভট্টাচার্য
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 1050.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789354250279
Pages261
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category
Return Policy

7 Days Happy Return

বিদ্যা হিসেবে অর্থনীতির চিন্তার ইতিহাস আলোচনা করলে দেখা যায়, গোড়ার দিকে নৈতিকতা একটা অত্যন্ত জরুরি ভূমিকা পালন করেছে সেখানে। এই দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে উনিশ শতকের শেষ ভাগে এসে। অর্থনীতি হয়ে উঠছে ‘বিজ্ঞান’। বলা হচ্ছে, তার তত্ত্বদৃষ্টি আমাদের ভালমন্দের বা উচিত-অনুচিতের বোধ-নিরপেক্ষ— এক অর্থে, নীতি-নিরপেক্ষ।

বহু ঘাটের জল পেরিয়ে বিশ্ব অর্থনীতি আবারও আজ এসে দাঁড়িয়েছে নৈতিকতার সংকটমুহূর্তে। মানবজীবনের সঙ্গে এতটা সম্পৃক্ত একটি বিষয় থেকে ভালমন্দের বিচারকে কি সত্যিই বাদ রাখা যায়?

‘নীতির পথে অর্থনীতি’-র মর্মস্থলে আছে এই প্রশ্নটি। বিদ্যা হিসেবে অর্থনীতির জন্মলগ্ন থেকে আজ অবধি এক সুবিস্তৃত ঐতিহাসিক পটভূমির ভিতরে ‘নীতি’-র যাত্রাকে অনুসরণ করে এই বই। ‘অবিচ্ছেদ্য অঙ্গ’ থেকে অপ্রয়োজনীয় ‘আবেগপ্রবণতা’ হয়ে, আবারও কীভাবে অর্থনীতির তত্ত্বচিন্তায় প্রাসঙ্গিক হয়ে উঠছে নীতিবোধের ভাষা-ভাব-আঙ্গিক— অর্থতত্ত্ব-ইতিহাসের অলিতে গলিতে সেই যাত্রাটিকেই অনুসরণ করে এ-বই।

Authors:
সৌরীন ভট্টাচার্য

সৌরীন ভট্টাচার্য-র জন্ম ২২ অক্টোবর, ১৯৩৭। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর। কর্মজীবনের শুরু কলেজ অধ্যাপনা দিয়ে, অতঃপর পড়িয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৭ সালে শেষোক্ত প্রতিষ্ঠান থেকেই অবসরগ্রহণ করেছেন।

বাংলা ভাষায় সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক চিন্তাচর্চায় বরাবর উজ্জ্বল উপস্থিতি থেকেছে তাঁর। পূর্বপ্রকাশিত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য— ‘চাহিদাতত্ত্ব’ (১৯৮১), ‘পরিবর্তনের ভাষা’ (১৯৯৩), ‘উন্নয়ন: অন্য বিচার’ (১৯৯৫), ‘রাজনীতির বয়ান ও স্বচ্ছতার সংস্কৃতি’ (১৯৯৮), ‘পদ্ধতির পাঁচালি’ (২০০২), ‘সময়-সংস্কৃতির তত্ত্বতালাশ’ (২০০৩), ‘আধুনিকতার সাধ আহ্লাদ’ (২০০৭), ‘কেন আমরা রবীন্দ্রনাথকে চাই এবং কীভাবে’ (২০০৭)। শেষোক্ত বইটির জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। এছাড়া ২০১৩ সালে বঙ্গীয় সাহিত্য পরিষৎ তাঁকে অর্পণ করেছে শিবনারায়ণ রায় স্মারক পুরস্কার।

0 review for নীতির পথে অর্থনীতি

Add a review

Your rating