সকল বই

দিল্লি দরবারে রিপোর্টার ভূতনাথ

দিল্লি দরবারে রিপোর্টার ভূতনাথ

Author: জয়ন্ত ঘোষাল
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 525.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789354253386
Pages136
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

‘সাহেব বিবি গোলাম’ উপন্যাসের ভূতনাথকে মনে আছে? ওই প্রাচীন জমিদারি বাড়িতে সে এসেছিল এক সাধারণ চাকরি নিয়ে। ধীরে ধীরে ভূতনাথ সেই বাড়ির অঙ্গ হয়ে উঠল। ওকে ছোটবউ তঁার প্রাণের কথা বলেন। জবা তাকে ভালবাসে! বৃদ্ধ ঘড়িবাবু (যিনি বাড়ির সমস্ত ঘড়ির শরীরস্বাস্থ্যর দেখভাল করেন) তিনিও তঁার অতীতের কথা শোনান ভূতনাথকে। ভূতনাথ জমিদার বাড়িতে কাজ করতে করতে একদিন প্রকৃতির নিয়মে হয়ে যায় সুপারভাইজার। ভূতনাথের চোখের সামনে অতিবাহিত হয় এক দীর্ঘ সময়। তবু ভূতনাথ জমিদারবাড়িতে স্বচ্ছন্দে বিচরণ করেও যেন জমিদার বাড়ির কেউ নয়! একাত্ম হয়েও সে বিচ্ছিন্ন। তারপর একদিন সেই ভেঙে যাওয়া বাড়িটার ধ্বংসাবশেষের থেকে ভূতনাথ খুঁজে পায় ছোট রানিমার কঙ্কাল। সাংবাদিক ভূতনাথও যেন ঠিক সেইরকমই এক আউটসাইডার। অথচ রাজধানী দিল্লির নর্থ ব্লক সাউথ ব্লক থেকে রাষ্ট্রপতি ভবন হয়ে সংসদ ভবন— ভূতনাথের স্বচ্ছন্দ বিচরণ। এরপর কয়েক দশক দিল্লিতে অতিবাহিত করার পর তার মনে হয় যে, এবার থামার আগে একবার পিছন ফিরে তাকাই। এই হল ভূতনাথের পিছন ফিরে দেখা। ভূতনাথ নিভে যাওয়ার আগে একবার জ্বলে উঠতে চায় দপ্ করে! নিজের হৃদয়ের
আদালতে দাঁড়িয়ে ‘গীতা’ ছুঁয়ে ভূতনাথ বলছে, যাহা বলিব সত্য বলিব!

Authors:
জয়ন্ত ঘোষাল

সাংবাদিকতার পসরা চল্লিশ বছরের। দিল্লি পাড়ি ’৮৭ সালে। দেশ-বিদেশে দেখেছেন রাজনীতির জোয়ার ভাটা।
প্রথমে ‘বর্তমান’, তারপর ‘আনন্দবাজার পত্রিকা’র দিল্লি সম্পাদক ছিলেন বেশ কয়েকদশক। শাসক ও বিরোধী নানাস্তরের নেতাদের দেখেছেন কাছ থেকে, কি দিল্লি কি বঙ্গে।

জন্ম ১৯৬২-তে, যখন চিন আক্রমণ করল ভারতকে। হাওড়ার এক নির্জন সরু গলিতে শৈশব। স্কুল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। তারপর গলি থেকে রাজপথে ছুটে চলা। এবার সমে এসে থামতে চাইছেন লেখক। তবু নীরব হতে পারছেন না তাই সাংবাদিকতার খণ্ডপরিচয়ের ঘেরাটোপ থেকে বেরিয়ে হৃদয়ের কথা বলতে ব্যাকুল।

বাস কোথা হে পথিক? লেখক বলেন, উভচর। কলকাতা-দিল্লি।

0 review for দিল্লি দরবারে রিপোর্টার ভূতনাথ

Add a review

Your rating