সকল বই

দশটি উপন্যাস - সুচিত্রা ভট্টাচার্য

দশটি উপন্যাস - সুচিত্রা ভট্টাচার্য

Author: সুচিত্রা ভট্টাচার্য
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 1487.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177561746
Pages632
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

এক দীর্ঘ প্রস্তুতিপর্বের ভেতর দিয়ে সুচিত্রা ভট্টাচার্য বাংলা কথাসাহিত্যে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। সত্তর দশকের শেষভাগ থেকে তাঁর এই পথপরিক্রমা। এই প্রয়াসব্রত সুচিত্রাকে সার্থক ঔপন্যাসিক রূপেই শুধু চিহ্নিত করেনি, জীবনবোধের সামগ্রিকতায় তাঁকে উত্তীর্ণ করেছে।যে কজন মুষ্টিমেয় লেখিকা একইসঙ্গে গভীর উপন্যাসের স্রষ্টা ও জনপ্রিয় উপন্যাসের রচয়িত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছেন, তাঁদের মধ্যে সুচিত্রা অন্যতমা।বিগত শতকের শেষ পাদ ও নতুন শতকের প্রারম্ভলগ্নে বাংলা উপন্যাসের বৈশিষ্ট্যসমূহের আলোচনায় সুধী সমালোচক লিখেছেন: ‘সময়ের হাত পড়েছে গত কয়েক বৎসরের বাংলা উপন্যাসে। ব্যক্তি ও সমাজের অন্বয়ে অনন্বয়ে, সংঘাতে ও সংযোগে ব্যক্তিস্বরূপ উদ্ভাসিত হয়েছে নানাভাবে। বাস্তবের সমস্যা ও শিল্পের সমস্যাকে একই প্রেক্ষিতে স্থাপন করে, স্বরমাত্রায় নানা লয়, নানা স্তর আরোপ করে লেখকেরা প্রতিফলিত করতে চেয়েছেন আজকের সময়ের, সমাজের তথা জীবনের চলচ্ছন্দকে।’ সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাসে এই দিকগুলি তো আছেই, সেই সঙ্গে আছে নারীজীবনের এক পূর্ণবৃত্তের রূপায়ণ। যদিও তথাকথিত নারীবাদী লেখিকা তিনি নন। কিন্তু নারীর নিজস্ব সংকট ও তাদের অনুভবের জগৎ তাঁর উপন্যাসে যে-ব্যাপকতায় চিত্রিত হয়েছে, তা শুধু অভিনব নয়, ধ্রুপদীও। তাঁর প্রতিটি উপন্যাসের কাহিনি বিপুল সমারোহে আকীর্ণ, ঘটনাপ্রবাহের জমাটি গতিশীলতায় আকর্ষণীয়। সুবিস্তৃত অভিজ্ঞতা থেকে উঠে এসেছে বিভিন্ন স্তরের মানুষ এবং তাদের প্রাণের কথা। বহুমাত্রিক অন্তঃশীল জীবনকে লেখিকা দেখেছেন বিষয়ের স্বচ্ছমুকুরে। ভাষার ভাস্কর্যে তাঁর প্রতিটি উপন্যাস একএকটি অনুপম শিল্পকর্ম। ফলে তাঁর উপন্যাসের সুখপাঠ্যতা ও শৈল্পিক রূপারোপে কোনও সংঘাত ঘটেনি। বৃহত্তর জনসংযোগ যদি সার্থক কথাকাহিনির অন্যতম শর্ত হয়, তবে তার নিরিখে এই লেখিকার উপন্যাস এখন বহুপঠিত ও বহুল আলোচিত।

Authors:
সুচিত্রা ভট্টাচার্য

সুচিত্রা ভট্টাচার্য-এর জন্ম ভাগলপুরে, ২৫ পৌষ ১৩৫৬ (১০ জানুয়ারি, ১৯৫০)। স্কুল ও কলেজ জীবন কেটেছে দক্ষিণ কলকাতায়। কলেজে ঢোকার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের শুরু। আবার কলেজে পড়তে পড়তেই চাকরিজীবনে প্রবেশ। বহু ধরনের বিচিত্র চাকরির পর এখন সরকারি অফিসারের পদ থেকে স্বেচ্ছা-অবসর নিয়েছেন। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। তবে লেখালেখিতে মনোযোগী হয়েছেন সত্তর দশকের শেষ ভাগ থেকে। নারীদের একজন হয়ে তাদের নিজস্ব জগতের যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির কথা লিখতে আগ্রহী তিনি। সুচিত্রার লেখাতে বারবারই ঘুরে-ফিরে আসে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের আত্মিক দিক, নানান জটিলতা। এ যাবৎ প্রকাশিত তাঁর উপন্যাসগুলির মধ্যে ‘কাছের মানুষ’ বৃহত্তম রচনা। নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘দহন’ উপন্যাসের জন্য কর্নাটকের শাশ্বতী সংস্থা থেকে পেয়েছেন। নন্‌জনাগুড়ু থিরুমালাম্বা জাতীয় পুরস্কার ১৯৯৬। অন্যান্য পুরস্কারের মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী পদক, শরৎ সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্রলাল পুরস্কার, শৈলজানন্দ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, কথা পুরস্কার, সাহিত্যসেতু পুরস্কার প্রভৃতি। প্রয়াণ: ১২ মে ২০১৫।

0 review for দশটি উপন্যাস - সুচিত্রা ভট্টাচার্য

Add a review

Your rating