সকল বই

ডুগডুগির আসর

ডুগডুগির আসর

Author: প্রশান্ত মৃধা
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 168.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0638 2
Edition2017 Feb 01
Pages160
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

এই কাহিনি এক জজ কোর্ট চত্বরের।  বিচিত্র পেশার ও অদ্ভুত গড়নের জনতার ভিড় সেখানে।  কারও আগমন মামলার কারণে, কারও পেশার প্রয়োজনে, কেউ-বা অবশ্যই পেটের দায়ে।  মামলা মোকদ্দমা অফিস কাছারির কাজ ফুরোলে চত্বর হয় জনশূন্য, থেকে যায় কেবল পেট আর পেশার দায়ে ভোগা মানুষ; যাদের সাধারণ পরিচয় ক্যানভাসার।  ছোট্ট ডুগডুগি বাজিয়ে এখানে আসা মানুষকে যারা আহ্বান জানায়।
এই ক্যানভাসারদের ভিতরে বয়সি মোসলেম উদ্দিন, আদালতের আঙিনায় কাপড় ধোয়ার পাউডার বিক্রি যার ভাত জোগায়।  আছে গাছতলায় প্রবীণ বইবিক্রেতা বারিক।  কিন্তু কাহিনির মূলস্রোত বয়ে চলে বানরের খেলা দেখানো আজগর আর খেলাওয়ালা সুকুমারকে নিয়ে।  সঙ্গে আছে আরও কয়েকজন।  এখানে একই সঙ্গে তারা বন্ধু ও প্রতিদ্বন্দ্বী।  তাদের কেউ দেখায় সাপের কারসাজি, কেউ বেচে কবিরাজি গাছগাছড়া, কেউ কান পরিষ্কার করে, কেউ দাঁত তোলে। 
এদিকে আজগর আর সুকুমারের সঙ্গে জড়িয়ে আছে স্রোতের শ্যাওলার মতো ভেসে আসা দুই নারী, জরিনা ও ঝিলিক।  রহস্যময়ী জরিনা শত অনটনেও আজগরের সঙ্গেই থাকে।  ওদিকে গন্তব্যহীন ঝিলিক যেমন এসেছিল, সেভাবেই হঠাৎ নিরুদ্দিষ্ট হয়।
এইসমস্ত সর্বহারার জীবন পরম মমতায় জীবন্ত হয়ে উঠেছে এই উপন্যাসে।  এমন ছিন্নমূল বেঁচে-থাকার কথা ইতিপূর্বে এভাবে বলা হয়নি।

Authors:
প্রশান্ত মৃধা

প্রশান্ত মৃধা
জন্ম : ৩ অগ্রহায়ণ ১৩৭৮; ২০ নভেম্বর ১৯৭১।  বাগেরহাট।
পেশা : শিক্ষকতা।
প্রকাশিত বই-
উপন্যাস : মৃত্যুর আগে মাটি, কার্জন সম্পর্কে প্রাসঙ্গিক, আপন সাকিন, রূপকুমার ও হরবোলা সুন্দরীর অসমাপ্ত পালা, ক্ষয়পুরাণ, নদীর তৃতীয় তীর, জল ও জালের তরঙ্গ, বিগতকালের অনুমান, সবুজ ঘাসের প্রান্তর। 
গল্পগ্রন্থ : কুহকবিভ্রম, ১৩ ও অবশিষ্ট ছয়, আরও দূর জন্ম জন্মান্তর, বইঠার টান, শারদোৎসব, করুণার পরিজন, মিঠে আশার অন্ধকার, প্রতিদিন অচেনা মুখ, যুধিষ্ঠিরের সঙ্গী, কাছে দূরের গান, অনুষঙ্গ। 
কিশোর গল্পগ্রন্থ : ছাড়াভিটার ভূত, মিথ্যে ভূতের হাত। 
প্রবন্ধ : গল্পের খোঁজে, নিজের জন্যে খসড়া, আখতারুজ্জামান ইলিয়াস, কৌতুকী ক্রেধের উত্তাপ, উচ্চারণের ক্রমশ সাহস। 
ব্যক্তিগত রচনা : সন্ন্যাসের সহচর, আমার রবীন্দ্রনাথ।
সম্পাদিত গ্রন্থ : অগ্রন্থিত আখতারুজ্জামান ইলিয়াস, অগ্রন্থিত কায়েস আহমেদ, বিষয় : গল্পগুচ্ছ।
পুরস্কার : কাগজ তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০০০, এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার ২০১০।

0 review for ডুগডুগির আসর

Add a review

Your rating