সকল বই

ট্যাগোর

ট্যাগোর

Author: আন্দালিব রাশদী
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 168.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0836 2
Edition2019 Jan 02
Pages112
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

মাই ভেরি ডিয়ার গুরুদেব,
একটি সুসংবাদ আপনাকে জানানো অনিবার্য হয়ে পড়েছে, কিন্তু সংবাদটি আপনাকে ঈষৎ বিচলিত করতে পারে।  আপনার বয়স ৬৩ বছর আমার এখনো ৩৫ হয়নি।  আমিই আপনাকে বলেছি ৬৩ একটি সংখ্যামাত্র, এর বেশি কিছু নয়।  আপনি চোখ তুলে নিঃশব্দে হেসেছেন, বলেছেন, আমি তোমার বাবা মিগুয়েল ওকাম্পোর সমবয়সি। 
তখন আমি বলেছি, আরও বড় হলেও আমার কোনো সমস্যা নেই।
আপনি মনে মনে চাইলেও আপনার গুরুভাব ধরে রাখার জন্য এগোতে চাননি, আমিই আপনার একটি হাত টেনে এনে আমার বুকের ওপর রেখেছি। 
আমিও জানি, সেই ১৯০২ সালে আপনার স্ত্রী প্রয়াত।  ২২টি বছর আপনিও তো বঞ্চিত।  অবশ্য আপনি ঋষিপুরুষ, আপনার হয়তো নারীসঙ্গের প্রয়োজন নেই।  সব জেনেশুনেই সে রাতে আমি নাশপাতি কেটে খাওয়ানোর ছল করে আপনার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিই।  আমার কাতর চাহনি আপনাকে স্পর্শ করে থাকতে পারে।  গুরুদেব, আপনি কিছু সময়ের জন্য হলেও নিজেকে আমার কাছে সমর্পণ করেছেন।  আমি এর বেশি আর কী চাইতে পারি!
আপনার শ্রীচরণতলায় নিত্যশায়িত
বিজয়া ভিক্টোরিয়া।
এই ট্যাগোর  কাহিনি আপনি একবার পড়তে শুরু করলে শেষ না করে যে উঠতে পারবেন না, এটা আন্দালিব রাশদী বেশ ভালো করেই জানেন

Authors:
আন্দালিব রাশদী

আন্দালিব রাশদী কথাসাহিত্যিক। প্রবন্ধ লিখেন, অনুবাদও করেন।  জন্ম ঢাকায়, বেড়ে ওঠা এবং জীবনযাপন এখানেই।  পড়াশোনা ঢাকা, ওয়েলশ ও লন্ডনে।  শুরুতে বিজ্ঞানের ছাত্র।  আইনে স্নাতক, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর।  ১৯৯৬ সালে লন্ডনে পিএইচডি করেছেন। 
আন্দালিব রাশদীর উপন্যাস : কাজল নদীর জলে, সাতাশ বছর পরে, মিমির নোটবই, লাইলিনামা, হাজব্যান্ডস, পপির শহর, ঝুম্পানামা, অধরা, জলি ফুপু, ম্যাজিশিয়ান, ভারপ্রাপ্ত সচিব, প্রতিমন্ত্রী, কৃষ্ণকলি, শর্মিষ্ঠা, হুসনে জান্নাতের একাত্তর যাত্রা, কাকাতুয়া বোনেরা, সূচনা ও সুস্মিতা, ট্যারা নভেরা, অমরাবতী জীবন, সম্পর্ক, সেকেন্ড লেনের হেলেন, লুবনা ও কোকিলা, ডোনাট পিলো, কঙ্কাবতীর থার্ডফ্লোর, শিমুর ভোরবেলা, বুবনা। 
ছোটগল্প : শিমুর বিয়ের গল্প, হুমায়ূন, আন্দালিব রাশদীর বাছাই গল্প, ডায়ানা যেদিন সিঁড়িতে বমি করল, পরিত্যক্ত কেলভিনেটর ফ্রিজের গল্প।
প্রবন্ধ/অনুবাদ : আমলা শাসানো হুকুমনামা, ইডিপাস কমপ্লেক্স, লেডি গোদিভা ও অন্যান্য প্রবন্ধ, তলস্তয়, নোবেল বিজয়ী পাঁচজন, ওরহান পামুক, প্রিন্সেস, রেশমা ও রাধিকা, মুন্নিবাই ও এককুড়ি দক্ষিণ এশীয় গল্প, কুমারী, ভাইস চ্যান্সেলর ও অন্যান্য গল্প, খুশবন্ত সিং-১, খুশবন্ত সিং-২।
কিশোর সাহিত্য : কোব্বাদ ফ্রায়েড চিকেন, সিক্কাটুলি থেকে ভূতের গলি, ভূত ধরতে সুপার গল্প, ভূতশুমারি, সিন্দাবাদ (অনুবাদ), রবিনসন ক্রুসো (অনুবাদ), পলিয়ানা (অনুবাদ), ট্যারা মাখনার নোবেল প্রাইজ।

0 review for ট্যাগোর

Add a review

Your rating