সকল বই

জলে জ্যোৎস্নার কারুকাজ

জলে জ্যোৎস্নার কারুকাজ

Author: রেজাউর রহমান
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 130.50 (13.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0536 1
Edition2016 Feb 01
Pages120
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

বর্তমান থেকে অতীত, নয়তো অতীত থেকে বর্তমানের রশি ধরে আমরা অহর্নিশ হাতড়ে বেড়াই, খুঁজে ফিরি আশার জ্বলন্ত অঙ্গার।  যেখানে উদ্ভাসিত হয়ে ওঠে প্রেম-ভালোবাসা, জিয়নের অধরা সংগীত।  নিজগৃহে পরবাসী জহির, রওশনের স্বেচ্ছায় নির্বাসন-এখনো জেগে আছে সামান্য উত্তাপ আহরণের অভিলাষ নিয়ে।  বীরাঙ্গনা ফালানির মা বাসন্তী রানীদের দীর্ঘশ্বাস ৪৪ বছর পরও সরব হয়ে আছে সামান্য পাওয়ার কালো অন্ধকারে।  চাপা পড়ে আছে জীবনের অবহেলিত প্রচ্ছায়ায়।  ডুবুরি রাজীব সাগর জলের গভীরে কি খোঁজে, তা তাঁর জানা নেই? জাফর খোঁজে সোমাকে। 
মানুষ খোঁজে সামান্য মায়া-মমতার আশ্রয়। চায় সামান্য সুখ।  শান্তির একটুকুন বিস্তার।  তা কি পায় সে? এই সংকলনের গল্প সাধারণের জীবনযাপনের আখ্যান-মর্মকথাও।  ভালোবাসার এক অক্ষয় আদি-চিত্রও।
কথাসাহিত্যিক রেজাউর রহমান অর্ধ শতাব্দী ধরে লিখে চলেছেন গল্প-উপন্যাস।  তাঁর কথা-কাহিনিতে ফুটে ওঠে মানুষের, সমাজের আচার-অনাচারের নানা দৃশ্য।  বেদনার ব্যাপ্তি।  লেখক সেই ব্যাপ্তিরই সুনিপুণ মায়াজাল গড়ে তুলেছেন আপন মনের মাধুরী মিশিয়ে, যা পাঠকের মনোজগৎ ছুঁয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

Authors:
রেজাউর রহমান

রেজাউর রহমান
জন্ম ১৯৪৪, ঢাকা।
লেখালেখির শুরু স্কুলজীবন থেকে। প্রথম লেখা ছাপা হয় ১৯৬২-তে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেছেন ১৯৬৫ সালে।  চেক বিজ্ঞান একাডেমি, গ্রাগ থেকে ১৯৭৯ সালে কীটতত্ত্বে পিএইচডি ডিগ্রি লাভ করেন।  সরকারি ডিগ্রি কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে পেশাগত জীবনের শুরু।  বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞান-গবেষক হিসেবে ১৯৬৬-২০০২ পর্যন্ত নিয়োজিত ছিলেন।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন (১৯৯১-২০০৫)। বর্তমানে নিয়মিত সাহিত্যচর্চায় নিবেদিত।
প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ : উপন্যাস-উড়াল মাছির পানসি (২০১৬), সাদা বরফ কালো বৃক্ষ (২০১৩), তের তলার সিঁড়ি (২০১৩), ফিরে আসা ফিরে যাওয়া (২০১২), অন্ধকারে নয় মাস (২০১১)।  গল্পগ্রন্থ-যাত্রার শেষ সীমানা (২০১৪), কার্নিশ ছুঁয়ে পড়া (২০১৩), স্ফুলিঙ্গের আভা (২০১৩), মাঝরাতের ইস্টিশন (২০০৯), সবুজ বনের সবুজ টিয়ে (২০০৬), সেই কলস পেয়ে যাবেই (১৯৯৪), ওরা কোথায় যে যায় (১৯৮৯), বিস্তৃত এক ভুবন (১৯৮৮) ও অভয়ারণ্য খুুঁজি (১৯৮৬)।
পাশাপাশি তিনি লিখেছেন স্নাতকোত্তর মানের পাঠ্যপুস্তকসহ ১৫টি জনপ্রিয় বিজ্ঞানগ্রন্থ।  লিখেছেন শতাধিক বিজ্ঞান বিষয়ক প্রবন্ধও।

0 review for জলে জ্যোৎস্নার কারুকাজ

Add a review

Your rating