সকল বই

জয়নুল আবেদিন : সৃষ্টিশীল জীবনসমগ্র

জয়নুল আবেদিন : সৃষ্টিশীল জীবনসমগ্র

Author: সৈয়দ আজিজুল হক
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳600.00 ৳ 510.00 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher প্রথমা প্রকাশন
ISBN9789849120625
Edition2015, 1st Published
Pages280
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category জীবনী-আত্মজীবনী-স্মৃতিকথা
Return Policy

7 Days Happy Return

শুধু শিল্পকলা জগতেরই না, বাংলাদেশের পুরো সাংস্কৃতিক পরিমণ্ডলেরই প্রধান পুরুষ শিল্পাচার্য জয়নুল আবেদিন। বিস্ময়কর সৃষ্টিশীল জীবন তাঁর। একেবারে সাধারণ নিম্নমধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম; যে পরিবারের ছিল না কোনো উন্নত সাংস্কৃতিক ঐতিহ্য। অথচ তিনি কালক্রমে হয়ে উঠলেন এ দেশের জাতীয় ইতিহাসেরই এক গুরুত্বপূর্ণ প্রভাববিস্তারী ব্যক্তিত্ব। এ অসাধ্য কোনো দৈবক্রমে সাধিত হয়নি। প্রবল নিষ্ঠা, জীবন ও নিসর্গ অনুধাবনে অসাধারণ পর্যবেক্ষণশক্তি, অসামান্য সৃজনক্ষমতা, প্রান্তিক মানুষের প্রতি অপার ভালোবাসা আর জাতির প্রতি কর্তব্যচেতনা, যা তাঁকে উদ্বুদ্ধ করেছে সংগ্রামশীলতা ও আত্মত্যাগে—এসবই তাঁর সার্থকতার তাৎপর্যপূর্ণ অনুষঙ্গ। দেশ থেকে রুচির দুর্ভিক্ষ দূর করার দায়িত্ব পালনকে তিনি গ্রহণ করেছিলেন সাধনা হিসেবে। জয়নুলের এই হয়ে ওঠার বিস্তৃত ইতিহাস এবং তাঁর সৃষ্টিশীল জীবনাখ্যানকে এ বইয়ে সামগ্রিকভাবে বিবৃত করা হয়েছে। এ বই লেখকের বহু বছরের শ্রমসাধ্য গবেষণার ফল। জয়নুলের জন্মশতবর্ষে বইটি প্রকাশ করতে পেরে আমরা গৌরব বোধ করছি। 

Authors:
সৈয়দ আজিজুল হক

সৈয়দ আজিজুল হকের জন্ম ১৯৫৯ সালের ৩০ এপ্রিল, বর্তমান পিরোজপুর জেলার সেহাঙ্গল গ্রামে।  তিনি পাঠ গ্রহণ করেছেন সেহাঙ্গল উচ্চ বিদ্যালয়, ব্রজমোহন মহাবিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে।  লাভ করেছেন এম.ফিল. ও পিএইচ.ডি. ডিগ্রি।  শিক্ষকতায় নিয়োজিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে, বর্তমানে বাংলা বিভাগে।
প্রকাশিত গ্রন্থ : দীনেশচন্দ্র সেন (১৯৯০), ময়মনসিংহের গীতিকা : জীবনধর্ম ও কাব্যমূল্য (১৯৯০), মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প : সমাজচেতনা ও জীবনের রূপায়ণ (১৯৯৮), জীবনানন্দের শুভ-অশুভের দ্বন্দ্ব ও বিবিধ প্রবন্ধ (২০০৬), মন ও মনন (২০১১)।
শিল্পকলাবিষয়ক গ্রন্থ : কামরুল হাসান : জীবন ও কর্ম (১৯৯৮), কামরুল হাসান (২০০৩), সফিউদ্দীন আহমেদ (২০১৩), জয়নুল আবেদিন : সৃষ্টিশীল জীবনসমগ্র (২০১৫), কাইয়ুম চৌধুরী : শিল্পীর একান্ত জীবনকথা (২০১৫)।
সম্পাদিত গ্রন্থ : দীনেশচন্দ্র সেন-সংকলিত মৈমনসিংহ-গীতিকা (১৯৯৯), আবদুল হকের স্মৃতি-সঞ্চয় ১ (২০০৩) ও স্মৃতি-সঞ্চয় ২ (২০০৫), রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ চিঠিপত্র (২০০৮), মানিক বন্দ্যোপাধ্যায় : শতবার্ষিক স্মরণ (যৌথভাবে : ২০০৮), মানিক বন্দ্যোপাধ্যায় : কিশোর সাহিত্যসমগ্র (২০০৯), বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় : কিশোর সাহিত্যসমগ্র (২০১০), কামরুল হাসান : বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা (২০১০), মানিক বন্দ্যোপাধ্যায় : উপন্যাসসমগ্র (৬ খণ্ডে : ২০১০-১১), শ্রেষ্ঠ মানিক বন্দ্যোপাধ্যায় (২০১৫), জয়নুল আবেদিন : জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি (২০১৬)। 

0 review for জয়নুল আবেদিন : সৃষ্টিশীল জীবনসমগ্র

Add a review

Your rating