সকল বই

চিরায়ত ছড়া-কবিতা

চিরায়ত ছড়া-কবিতা

Author: নজরুল ইসলাম নঈম
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳300.00 ৳ 252.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0830 0
Edition02 Jan, 2019
Pages196
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category চিরায়ত কাব্য
Return Policy

7 Days Happy Return

আমাদের পৃথিবী গ্রহে মানুষের জন্ম-মৃত্যুর বিরাম নেই।  শত কোটি মানুষ ছড়িয়ে আছে পৃথিবীর দেশে দেশে।  কিন্তু সময়ের স্রোতে ভেসে যায় মানুষের সংখ্যা।  কেউ তাদের মনে রাখার কথা ভাবে না।  ক’জনই বা তাদের পরিচয় নিয়ে মাথা ঘামায়।  অথচ মহাকাল সযত্নে বুকে ধরে রাখে কিছু মানুষের স্মৃতি।  তাদের জীবনের উত্থান-পতনের কাহিনি।  কাল থেকে কালান্তরে সময় তাঁদেরই গুণ গাথা শুনিয়ে চলে অনাদিকালের মানুষকে।
এই স্মরণীয়-বরণীয় মানুষেরা সবকালে সব দেশেই জন্মায়।  তাঁদের সংখ্যা সীমিত, তাঁদেরই কর্মকৃতিত্বের ভিতের উপর গড়ে উঠেছে মানবসভ্যতার ইমারত। 
সময়ের সিঁড়ি বেয়ে সভ্যতার অগ্রগতি ঘটেছে কালজয়ী মানুষদেরই অবিস্মরণীয় অবদানের কল্যাণে। 
আমাদের মতোই সাধারণ কিংবা অতি সাধারণ ঘরে জন্মে এক একটি মানুষ তাদের ত্যাগ, তিতিক্ষা, নিষ্ঠা ও অধ্যবসায় বলে অর্জন করেছেন দুর্লভ জীবনের মহত্ব।  যে কোনো ব্যক্তির মূল্যায়নের জন্য তাঁর সময়কে উপলব্ধি করা দরকার।  ইতিহাসখ্যাত ব্যক্তিদের কীর্তি নিঃসন্দেহে ভবিষ্যৎকে আলোকিত করে।  কিন্তু তাদের সময়ের পরিপ্রেক্ষিতে যখন তাদের অবদান আমরা বিচার করি তখন চমৎকৃত না হয়ে পারি না।  যে সময়ে বা স্থানে তারা জন্মগ্রহণ করেন, সেই স্থান-কাল সাধারণত তাদের বিকাশের পথকে পুষ্পময় করে না; বরং প্রায় সময় হয়ে ওঠে বৈরী।  এই বৈরী সময়কে অস্বীকার নয়, অতিক্রম করার মানসেই নিবেদিত হয় তাদের কর্মযজ্ঞ। 
সমাজ মানস গঠন পরিবর্তনের লক্ষে এভাবেই তাঁরা অবদান রাখেন। মৃত্যুর পর ভবিষ্যৎ প্রজন্মের নবতর উপলব্ধি নতুন সময় তাদের নৈর্ব্যক্তিক মূল্যায়নে আমাদের সহায়তা করে চিন্তায় ও কীর্তিতে।

Authors:
নজরুল ইসলাম নঈম

নজরুল ইসলাম নঈম। 
বাবা মোহাঃ রাজা মিয়া ভূঁইয়া, মা রহিমুননেছা বেগম। জন্ম: ১৯৬৮ সালের ২৩ ডিসেম্বর পুরনো ঢাকার গেণ্ডারিয়ায়। 
ছড়া দিয়ে লেখালেখির যাত্রা শুরু করলেও সাহিত্যের নানা শাখায় রয়েছে তার অবাধ বিচরণ।
এদেশের পত্র-পত্রিকায় নজরুল ইসলাম নঈম নিজের অবস্থান সুদৃঢ় করেছেন অনেক আগেই। ছড়া, গল্প এবং মণীষীদের জীবনী লেখার পাশাপাশি আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অসংখ্য বিশ্লেষণধর্মী প্রবন্ধ, নিবন্ধ ও কলাম লিখছেন।
গতানুগতিক ধারাকে ভেঙ্গে আমাদের দেশে শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে যারা ভিন্নমাত্রায় কাজ করতে চান তাদের মধ্যে অন্যতম হলেন নঈম।  তার মেধা আর শৈল্পিকতার মেলবন্ধনে ইতোমধ্যেই তার হাত দিয়ে বেরিয়ে এসেছে- বিশ্বখ্যাত অবৈধ সন্তান, বড়নামের মানুষ, ছদ্মনামে বিখ্যাত যারা, আমাদের শিল্পী হাশেম খান এবং সমকথা-এর মতো ভিন্নধারার জীবনীগ্রন্থসমূহ।
সম্পাদনা করেছেন- নিজেকে নিয়ে ছড়া, আমি তোমাদেরই লোক, বিজয় ’৭১, দেখা থেকে লেখা, নিঝুম, ছড়ায় শত ব্যক্তিত্ব। 
বেরিয়েছে শিশুদের গল্পের বই- বই লিখে রাজা হব এবং হাতি দিল দৌড়। 
স্ত্রী: নিশাত জাহান নূপুর। কন্যা, নুশফাত নঈম নিঝুম এবং পুত্র নাঈমুল ইসলাম নাবিল’কে নিয়ে তার সংসার।

0 review for চিরায়ত ছড়া-কবিতা

Add a review

Your rating