সকল বই

চলচ্চিত্র

চলচ্চিত্র

Author: খন্দকার মাহমুদুল হাসান
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳300.00 ৳ 252.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0871 3
Edition07 Jan, 2019
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category
Return Policy

7 Days Happy Return

বিশ্ব চলচ্চিত্রের যাত্রারম্ভ থেকে শুরু করে উপমহাদেশীয় চলচ্চিত্র হয়ে পূর্ববঙ্গ তথা বাংলাদেশের চলচ্চিত্রের  বিকাশপর্ব প্রসঙ্গে মূল্যবান আলোচনা দিয়ে শুরু হয়েছে এ বই।  বিশ্ব চলচ্চিত্র ঐতিহ্যকে ধারণকারী ভারতীয় উপমহাদেশীয় চলচ্চিত্রের বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে মুম্বাই ও কলকাতায়।  সেসব ঘটনারও তথ্যসমৃদ্ধ আলোচনা আছে গ্রন্থটিতে।  এরপর আলোচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্রের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াবলি।
এ দেশের চলচ্চিত্রের বিকাশপর্বের সঙ্গে জড়িত প্রায় সব গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য এতে অন্তর্ভুক্ত হয়েছে।  অসাধারণ ও ব্যতিক্রমী সব নির্মাণ- নিদর্শনের সঙ্গে সম্পর্কিত নির্মাতা ও  কলাকুশলীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে রচিত হয়েছে এ আকরগ্রন্থটি।  বাংলাদেশের প্রথম চলচ্চিত্র সাপ্তাহিক চিত্রালীর পঞ্চাশ ও ষাট দশকের প্রায় সব গুরুত্বপূর্ণ সংখ্যার বিষয়বস্তু পর্যালোচনা গ্রন্থটির উল্লেখযোগ্য দিক।  দুষ্প্রাপ্য গ্রন্থ-সাময়িকীর অসংখ্য উদ্ধৃতি, বহু দুর্লভ আলোকচিত্র এবং দলিল-প্রমাণ, গ্রন্থটিকে ব্যতিক্রমী মর্যাদায় অভিষিক্ত করেছে।  সাহিত্য-সংস্কৃতি জগতের বিপুলসংখ্যক গুণীজনের সাক্ষাৎকার এ গ্রন্থের মূল্যবান সম্পদ।  দুষ্প্রাপ্য তথ্য ও আলোকচিত্রে  সমৃদ্ধ এ গবেষণাগ্রন্থটি এ দেশের  সাংস্কৃতিক ইতিহাসের অসামান্য দলিল। তথ্যসূত্র ও বিস্তারিত টীকা গ্রন্থে প্রদত্ত তথ্যের যথার্থতা নিশ্চিত করেছে।  গৌরবময় ষাট দশকের চলচ্চিত্রের বিশদ পর্যালোচনা ছাড়াও স্বল্পদৈর্ঘ্য ও বিকল্পধারার চলচ্চিত্রসহ বাংলাদেশের চলচ্চিত্রের হালনাগাদ পরিস্থিতি পর্যালোচনাও গ্রন্থটির উল্লেখযোগ্য দিক।

Authors:
খন্দকার মাহমুদুল হাসান

খন্দকার মাহমুদুল হাসান-এর জন্ম ১৯৫৯ খ্রিস্টাব্দের ২৫ আগস্ট।  তাঁর শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।  ছোটদের জন্যে তিনি লিখেছেন ৭৮টি বই।  তাঁর লেখা গোয়েন্দা কাহিনি, অ্যাডভেঞ্চার গল্প, রহস্যোপন্যাস, শিকার কাহিনী, ভয়-ভূতের গল্প, হাসির গল্প, সায়েন্স ফিকশন, মুক্তিযুদ্ধের গল্প, মায়া-মমতার গল্প, জীবনী, ইতিহাস ও বিজ্ঞানবিষয়ক বইগুলো ঘরে ঘরে সমাদৃত।  ইতিহাস, প্রত্নতত্ত্ব, চলচ্চিত্র, সাহিত্য ও সাময়িকপত্র বিষয়ক তাঁর মূল্যবান গবেষণা গ্রন্থসমূহ ব্যাপকভাবে প্রশংসিত।

সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৪০৮ ও ১৪১১), বাংলাদেশ সাহিত্য সংঘ সম্মাননা (২০০৮), স্বভাবকবি গোবিন্দচন্দ্র দাস সম্মাননা, গাজীপুর (২০০৯), রকি সাহিত্য পুরস্কার (২০১০), ছোটদের মেলা সেরা বই প্রুস্কার (২০১০), সম্মাননা- পৌর মেয়র ও প্যানেল মেয়র-২, বগুড়া (২০১২)।  তিনি বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, ইতিহাস সমিতি ও ইতিহাস একাডেমির সদস্য।

0 review for চলচ্চিত্র

Add a review

Your rating