সকল বই

গোরা : কবি প্রকাশনী

গোরা : কবি প্রকাশনী

Author: রবীন্দ্রনাথ ঠাকুর
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳550.00 ৳ 440.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কবি প্রকাশনী
ISBN9789849673538
Edition2022, 1st Published
Pages456
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category চিরায়ত উপন্যাস বইমেলা ২০২২ উপন্যাস,
Return Policy

7 Days Happy Return

মানুষ চেনা যায় নানাভাবে- ভাষা, লিঙ্গ, গায়ের রং, ধর্ম, শ্রেণি, পেশা, বৈবাহিক মর্যাদা, এমনকি খাদ্যাভ্যাস দিয়েও। ‘গোরা’, মানুষের আত্মানুসন্ধানের এক অসামান্য মহাকাব্যিক আখ্যান। রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র সৃষ্টিশীলতার গভীর অভিব্যক্তি। তাঁর বৃহত্তম এবং পঞ্চম উপন্যাস। যেখানে মানুষকেই তিনি ধর্মের ওপরে স্থান দিয়েছেন বারবার, মানবতাবাদকে সর্বজনীন হওয়ার জানিয়েছেন আহ্বান। ব্রিটিশ বেঙ্গল প্রেসিডেন্সির কলকাতা। সংঘাতময় এক দুঃসময়ের পটভূমিতে রচিত হয় ‘গোরা’। ধারাবাহিকভাবে প্রথম প্রকাশ প্রবাসী পত্রিকায়। বিংশ শতাব্দীর প্রথম দশকের জাতীয় ও আন্তর্জাতিক পটভূমিতে সংঘটিত ঘটনাবলি, ব্যক্তিজীবন-অভিজ্ঞতার রূপান্তর, সংকীর্ণ জাতীয়তাবাদী চিন্তার বিপরীতে সর্বজাতিক মানববোধে আস্থা রবীন্দ্রনাথের প্রেরণা হিসেবে এ উপন্যাসে ক্রিয়াশীল। মহামিলনের সুর ঝঙ্কৃত রবীন্দ্রচৈতন্যের সমগ্রতাস্পর্শী শিল্পীসত্তা ব্রাহ্মণ্যবাদের কঠোর শৃঙ্খল, নবজাগৃতির অনিবার্য আবহ তুলে এনেছেন নিজের বৃহত্তম এ উপন্যাসে। বাংলা সাহিত্যের ব্যাপক বলয়ে ‘গোরা’র প্রভাব যুগান্তকারী। ‘গোরা’ উপন্যাসে রবীন্দ্রনাথ বাঙালি ও ভারতীয় সংস্কৃতির সঙ্গে বিশ্বসংস্কৃতির শুভচেতনার সমন্বয় ঘটিয়েছেন।

 

Authors:
রবীন্দ্রনাথ ঠাকুর born 1861-05-07

রবীন্দ্রনাথ ঠাকুর: জন্ম ৭ই মে, ১৮৬১ মোতাবেক ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ,  মৃত্যু ৭ই আগস্ট, ১৯৪১ মোতাবেক ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ। ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে।রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

0 review for গোরা : কবি প্রকাশনী

Add a review

Your rating