সকল বই

গামা

গামা

Author: মোশতাক আহমেদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳250.00 ৳ 195.00 (22.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অনিন্দ্য প্রকাশ
ISBN9789845262811
Edition2019, 1st Published
Pages112
Reading Level General Reading, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন
Return Policy

7 Days Happy Return

গ্রিলি দ্বীপে গোপন এক সামরিক গবেষণাগারে ভয়ংকর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের মস্তিষ্ক রোবটিক শরীরে স্থাপন করে অনুভূতিসম্পন্ন রোবট তৈরি করা হবে। কিন্তু এরকম মানুষ পাওয়া দুঃসাধ্য, কেউ রাজি হয় না। শেষে অত্যন্ত গোপনীয়তার সাথে প্রচলতি নিয়ম ভঙ্গ করে নেলসন নামের এক ব্যক্তির মস্তিষ্ক সত্যি রোবটিক শরীরে স্থাপন করা হয়। নেলসনের নাম পরিবর্তন করে রাখা হয় গামা। কিন্তু বিষয়টা গামারূপী নেলসন কিছুতেই মেনে নিতে পারে না। আরো জানতে পারে তাকে যুদ্ধের কাজে ব্যবহার করা হবে। খবরটা শোনার পর মুক্তির জন্য চেষ্টা করতে থাকে গামা। কিন্তু কোনো উপায় খুঁজে পায় না। কারণ কড়া পাহারায় রাখা হয়েছে তাকে। আপ্রাণ চেষ্টার পর শেষ পর্যন্ত গোপন গবেষণাগার থেকে পালাতে সক্ষম হয় সে। সঙ্গী হয় রোবট বানর ইমি। তাদের ধরতে আর হত্যা করতে তখন পিছু লাগে কমান্ডার ডুডুর দুর্ধর্ষ সামরিক বাহিনী। এরই মধ্যে গিবিট নামের ভিনগ্রহের ভয়ংকর যুদ্ধবাজ প্রাণীরা অবতরণ করে পৃথিবীতে। তারা দখল করে নেয় গ্রিলি দ্বীপ। বন্দি হয়ে পড়ে গ্রিলি দ্বীপের পাঁচ হাজার মানুষ যাদের মধ্যে গামার স্ত্রী এবং কন্যাও আছে। গামা সিদ্ধান্ত নেয় উদ্ধার করবে সকলকে। শেষ পর্যন্ত কি নিজেকে রক্ষা করতে পেরেছিল গামা? আর কী ঘটেছিল গ্রিলি দ্বীপের পাঁচ হাজার মানুষের? তাদের কি উদ্ধার করা সম্ভব হয়েছিল, নাকি মৃত্যু ঘটেছিল ভয়ংকর প্রাণী গিবিটদের আক্রমণে?

Authors:
মোশতাক আহমেদ

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন।  পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি একজন চাকরিজীবী। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-
সায়েন্স ফিকশন : রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, রিরি, প্রজেক্ট হাইপার গিটো।
সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট।
ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা, অশুভ আত্মা।
গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন, হারানো মুকুট। 
প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী, নীল জোছনার জীবন, বৃষ্টি ভেজা জোছনা।
ভ্রমণ উপন্যাস : বসন্ত বর্ষার দিগন্ত।
স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ।
মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন।  ‘জকি’ তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। 
পুরস্কার : ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।

0 review for গামা

Add a review

Your rating