সকল বই

খাজাবাবার জীবনচরিত

খাজাবাবার জীবনচরিত

Author: শেখ ফজলল করিম
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳180.00 ৳ 144.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অ্যাডর্ন পাবলিকেশন
ISBN9789842002083
Edition2011, 1st Published
Pages110
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ইসলামিক
Return Policy

7 Days Happy Return

গরীব-নওয়াজ হজরত খাজা মুয়ীন উদ্দীন ছিলেন সুফী পীর-ওলীকুলের শিরোমণি এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ভক্তি-শ্রদ্ধার প্রিয়পাত্র। ভারত উপমহাদেশে ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে যে কয়জন আল্লাহর ওলী অবদান রেখেছেন তাঁদের মধ্যে গরীব-নওয়াজ ছিলেন অন্যতম। এর স্মৃতি যুগ যুগ বহন করছে আজমীর শরীফের খাজাবাবার মাজার বা পবিত্র সমাধি। বিশিষ্ট সাহিত্যিক শেখ ফজলল করিম অত্যন্ত ভক্তি সহকারে এই সাধকশ্রেষ্ঠর জীবনী রচনা করে গেছেন। রচনাটিতে খাজা মুয়ীন উদ্দীন চিশ্তির বিস্ময়কর ঘটনাবহুল জীবন এবং তাঁর ভারত আগমন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশিত হয়েছে। বর্তমান এই সংস্করণ-গ্রন্থটি বাংলা একাডেমীর শেখ ফজলল করিম রচনাবলীভুক্ত খাজাবাবার জীবনচরিত অনুসৃত হলেও উপস্থাপনে স্বকীয়তা বজায় রাখা হয়েছে। সর্বশ্রেণীর পাঠকের জন্যই খাজাবাবার জীবন-সংক্রান্ত এই সংস্করণ-গ্রন্থটি মূল্যবান হিসেবে বিবেচিত হবে।

 

Authors:
শেখ ফজলল করিম

শেখ ফজলল করিম (১৮৮৩-১৯৩৬) বিশ শতকের প্রথম পর্যায়ের এক বিশিষ্ট গদ্যলেখক ও কবি। জন্ম রংপুরের কাকিনা গ্রামে। এই গ্রামেই তিনি লালিতপালিত হন এবং এই গ্রামই তাঁর সারাজীবনের স্থায়ী ঠিকানা। তাঁর পিতা আমীনউল্লা সরদার কাকিনার জমিদারী এস্টেটের কর্মচারী ছিলেন। এস্টেটের কাজ আর ব্যক্তিগত ব্যবসায় বুদ্ধি মিলিয়ে আমীনউল্লা সংসারের যে শ্রীবৃদ্ধি সাধন করলেন তার উত্তরাধিকার বর্তাল তাঁর সন্তানদের ওপরে। শেখ ফজলল করিম আমীনউল্লা ও কোকিলা বিবির দ্বিতীয় সন্তান। তাঁর স্ত্রীর নাম বসিরন নেসা। শেখ ফজলল করিম ও বসিরন বেগমের দুই পুত্র সন্তানের মধ্যে প্রথম জন জন্মের পরপরই মারা যায়। শেখ ফজলল করিমের জীবনকাল মাত্র চুয়ান্ন বছরের। ১৯৩৬ খ্রিস্টাব্দে ঐ কাকিনাতেই তাঁর মৃত্যু হয়।

0 review for খাজাবাবার জীবনচরিত

Add a review

Your rating