সকল বই

কাইয়ুম চৌধুরী : শিল্পীর একান্ত জীবন কথা

কাইয়ুম চৌধুরী : শিল্পীর একান্ত জীবন কথা

Author: সৈয়দ আজিজুল হক
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳650.00 ৳ 552.50 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher প্রথমা প্রকাশন
ISBN9789849120360
Edition2015, 1st Edition
Pages144
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সাহিত্যিক, শিল্প ও সংগীত ব্যক্তিত্ব
Return Policy

7 Days Happy Return

কাইয়ুম চৌধুরী (১৯৩২-২০১৪) বাংলাদেশের চিত্রকলা-জগতের প্রথম প্রজন্মের প্রধান শিল্পীদের একজন। ছয় দশক ধরে তাঁর সৃষ্টিসম্ভারে শোভিত করে গেছেন বাংলাদেশের প্রকাশনাশিল্পকে। এ দেশে বই, পত্রিকার প্রচ্ছদ ও অলংকরণের ক্ষেত্রে বলা যায় তিনি একাই তাঁর তুলনা। তাঁর শিল্পকর্মে দেশ ও মাটির গন্ধ পাওয়া যায়। এখানে তিনি অন্য অনেকের চেয়ে স্বতন্ত্র। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের পল্লিপ্রকৃতি আর নারীর সৌন্দর্য তাঁর চিত্রে বিশেষ দ্যোতনা নিয়ে উপস্থিত। সৌন্দর্যের প্রতি তীব্র আকাঙ্ক্ষা বাল্যকালেই তাঁকে শিল্পচর্চার দিকে আকৃষ্ট করে। আর আজীবন সে লক্ষ্যেই ছিল তাঁর নিরন্তর পথচলা। সৌন্দর্যের প্রতি এই আকর্ষণের পাশাপাশি নন্দনতাত্ত্বিক উৎকর্ষ অর্জনের আকাঙ্ক্ষা তাঁকে ক্রমশ এগিয়ে নিয়েছে সার্থকতার দিকে। বাল্যবয়স থেকে সংগীতানুরাগ ও চলচ্চিত্রানুরাগ তাঁর শিল্পচেতনা নির্মাণে রেখেছে তাৎপর্যপূর্ণ ভূমিকা। পাঠক এ বইতে কাইয়ুম চৌধুরীর সেই শিল্পী হয়ে ওঠার ইতিহাসের সঙ্গে গভীরভাবে পরিচিত হতে পারবেন। 

Authors:
সৈয়দ আজিজুল হক

সৈয়দ আজিজুল হকের জন্ম ১৯৫৯ সালের ৩০ এপ্রিল, বর্তমান পিরোজপুর জেলার সেহাঙ্গল গ্রামে।  তিনি পাঠ গ্রহণ করেছেন সেহাঙ্গল উচ্চ বিদ্যালয়, ব্রজমোহন মহাবিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে।  লাভ করেছেন এম.ফিল. ও পিএইচ.ডি. ডিগ্রি।  শিক্ষকতায় নিয়োজিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে, বর্তমানে বাংলা বিভাগে।
প্রকাশিত গ্রন্থ : দীনেশচন্দ্র সেন (১৯৯০), ময়মনসিংহের গীতিকা : জীবনধর্ম ও কাব্যমূল্য (১৯৯০), মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প : সমাজচেতনা ও জীবনের রূপায়ণ (১৯৯৮), জীবনানন্দের শুভ-অশুভের দ্বন্দ্ব ও বিবিধ প্রবন্ধ (২০০৬), মন ও মনন (২০১১)।
শিল্পকলাবিষয়ক গ্রন্থ : কামরুল হাসান : জীবন ও কর্ম (১৯৯৮), কামরুল হাসান (২০০৩), সফিউদ্দীন আহমেদ (২০১৩), জয়নুল আবেদিন : সৃষ্টিশীল জীবনসমগ্র (২০১৫), কাইয়ুম চৌধুরী : শিল্পীর একান্ত জীবনকথা (২০১৫)।
সম্পাদিত গ্রন্থ : দীনেশচন্দ্র সেন-সংকলিত মৈমনসিংহ-গীতিকা (১৯৯৯), আবদুল হকের স্মৃতি-সঞ্চয় ১ (২০০৩) ও স্মৃতি-সঞ্চয় ২ (২০০৫), রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ চিঠিপত্র (২০০৮), মানিক বন্দ্যোপাধ্যায় : শতবার্ষিক স্মরণ (যৌথভাবে : ২০০৮), মানিক বন্দ্যোপাধ্যায় : কিশোর সাহিত্যসমগ্র (২০০৯), বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় : কিশোর সাহিত্যসমগ্র (২০১০), কামরুল হাসান : বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা (২০১০), মানিক বন্দ্যোপাধ্যায় : উপন্যাসসমগ্র (৬ খণ্ডে : ২০১০-১১), শ্রেষ্ঠ মানিক বন্দ্যোপাধ্যায় (২০১৫), জয়নুল আবেদিন : জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি (২০১৬)। 

0 review for কাইয়ুম চৌধুরী : শিল্পীর একান্ত জীবন কথা

Add a review

Your rating