সকল বই

একা - সুচিত্রা ভট্টাচার্য

একা - সুচিত্রা ভট্টাচার্য

Author: সুচিত্রা ভট্টাচার্য
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 612.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350402238
Pages160
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

চলতি জীবনের নিখুঁত জলছবি সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাসের প্রাণ। ‘একা’ উপন্যাসে আছে একটি মেয়ে তোয়া। তোয়ার মা তৃষিতা, বাবা অয়ন। বাউণ্ডুলে স্বভাবের অয়নকে তৃষিতা সহ্য করতে পারেনি বেশিদিন। ডিভোর্সের পর সে বিয়ে করে আর্কিটেক্ট বিপত্নীক সিদ্ধার্থকে। তোয়া থাকে তৃষিতা আর সিদ্ধার্থের সঙ্গে। দিন যায়। সিদ্ধার্থ পেশাগত জীবনে সাফল্য পায় অনেক। তৃষিতা নিজেকে ভাবে সুখী। মামার বাড়িতে বড় হওয়া ছেলে লালটুকে একদিন নিয়ে এল সিদ্ধার্থ। লালটু ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বে। তোয়া মানতেই পারছিল না বাড়ির নতুন সদস্যটিকে। একদিন লালটুর মাউথ অরগ্যান বাজনা শুনে তোয়া নরম হয়ে গেল ভেতরে ভেতরে। মা, বাবা, নতুন-বাবা এইসব সম্পর্কের টানাপোড়েনে তোয়া এক দুঃখী মেয়ে। সে টের পেল, লালটুও তারই মতো দুঃখী। এবার কি তোয়ার আর লালটুর বন্ধুত্ব হবে প্রবল? ওদিকে সিদ্ধার্থ আর তৃষিতা কি সত্যিই সার্থক বা সুখী? সুচিত্রা ভট্টাচার্যের এই উপন্যাস নির্দেশ করে আপাত-সুখী জীবনের ভয়াবহ একাকিত্বকেই।

Authors:
সুচিত্রা ভট্টাচার্য

সুচিত্রা ভট্টাচার্য-এর জন্ম ভাগলপুরে, ২৫ পৌষ ১৩৫৬ (১০ জানুয়ারি, ১৯৫০)। স্কুল ও কলেজ জীবন কেটেছে দক্ষিণ কলকাতায়। কলেজে ঢোকার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের শুরু। আবার কলেজে পড়তে পড়তেই চাকরিজীবনে প্রবেশ। বহু ধরনের বিচিত্র চাকরির পর এখন সরকারি অফিসারের পদ থেকে স্বেচ্ছা-অবসর নিয়েছেন। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। তবে লেখালেখিতে মনোযোগী হয়েছেন সত্তর দশকের শেষ ভাগ থেকে। নারীদের একজন হয়ে তাদের নিজস্ব জগতের যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির কথা লিখতে আগ্রহী তিনি। সুচিত্রার লেখাতে বারবারই ঘুরে-ফিরে আসে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের আত্মিক দিক, নানান জটিলতা। এ যাবৎ প্রকাশিত তাঁর উপন্যাসগুলির মধ্যে ‘কাছের মানুষ’ বৃহত্তম রচনা। নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘দহন’ উপন্যাসের জন্য কর্নাটকের শাশ্বতী সংস্থা থেকে পেয়েছেন। নন্‌জনাগুড়ু থিরুমালাম্বা জাতীয় পুরস্কার ১৯৯৬। অন্যান্য পুরস্কারের মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী পদক, শরৎ সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্রলাল পুরস্কার, শৈলজানন্দ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, কথা পুরস্কার, সাহিত্যসেতু পুরস্কার প্রভৃতি। প্রয়াণ: ১২ মে ২০১৫।

0 review for একা - সুচিত্রা ভট্টাচার্য

Add a review

Your rating