সকল বই

উড়াল মাছির পানসি

উড়াল মাছির পানসি

Author: রেজাউর রহমান
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳280.00 ৳ 238.00 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher প্রথমা প্রকাশন
ISBN9789849120483
Edition2016, 1st Published
Pages160
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সমকালীন উপন্যাস উপন্যাস
Return Policy

7 Days Happy Return

তৌফিক ছোটবেলা থেকে একা। কৈশোরে মাকে নিয়ে দেখা এক দৃশ্য তাঁকে তাড়িয়ে বেড়ায়। এখন মোহনাকে নিয়ে তাঁর ঘর বাঁধার স্বপ্ন। মোহনাও তা-ই চান। কিন্তু মোহনার সময়ের বড় অভাব। তিনি ঢাকা থেকে ৪০ কিলোমিটার দূরের এক গবেষণাগারে মাছি দমনের একটা লাগসই পদ্ধতি আবিষ্কারে মগ্ন। উন্নত বিশ্বের এক গবেষণাগার থেকে তাঁর ডাক আসে। মোহনা তৌফিককে অপেক্ষা করার অনুরোধ জানিয়ে চলে যান ভিয়েনায়। সেখানে এক জার্মান বিজ্ঞানীর সঙ্গে শুরু হয় তাঁর দেহ-মনের দেওয়া-নেওয়ার পালা।

একদিন তৌফিক টের পান, তাঁর গবেষণা-ছাত্রী নন্দিনী তাঁর জন্য প্রাণ দিতে বসেছে। এক বিকেলে দিঘিভরা পদ্মফুল ও দেশান্তরি পাখির ওঠানামার মধ্যে নন্দিনীর দিকে হাত বাড়িয়ে দেন তৌফিক। কথাসাহিত্যিক রেজাউর রহমান প্রেম-ভালোবাসার ভিন্ন এক রূপ তুলে ধরেছেন, যা পাঠককে আকর্ষণ করবে। 

Authors:
রেজাউর রহমান

রেজাউর রহমান
জন্ম ১৯৪৪, ঢাকা।
লেখালেখির শুরু স্কুলজীবন থেকে। প্রথম লেখা ছাপা হয় ১৯৬২-তে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেছেন ১৯৬৫ সালে।  চেক বিজ্ঞান একাডেমি, গ্রাগ থেকে ১৯৭৯ সালে কীটতত্ত্বে পিএইচডি ডিগ্রি লাভ করেন।  সরকারি ডিগ্রি কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে পেশাগত জীবনের শুরু।  বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞান-গবেষক হিসেবে ১৯৬৬-২০০২ পর্যন্ত নিয়োজিত ছিলেন।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন (১৯৯১-২০০৫)। বর্তমানে নিয়মিত সাহিত্যচর্চায় নিবেদিত।
প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ : উপন্যাস-উড়াল মাছির পানসি (২০১৬), সাদা বরফ কালো বৃক্ষ (২০১৩), তের তলার সিঁড়ি (২০১৩), ফিরে আসা ফিরে যাওয়া (২০১২), অন্ধকারে নয় মাস (২০১১)।  গল্পগ্রন্থ-যাত্রার শেষ সীমানা (২০১৪), কার্নিশ ছুঁয়ে পড়া (২০১৩), স্ফুলিঙ্গের আভা (২০১৩), মাঝরাতের ইস্টিশন (২০০৯), সবুজ বনের সবুজ টিয়ে (২০০৬), সেই কলস পেয়ে যাবেই (১৯৯৪), ওরা কোথায় যে যায় (১৯৮৯), বিস্তৃত এক ভুবন (১৯৮৮) ও অভয়ারণ্য খুুঁজি (১৯৮৬)।
পাশাপাশি তিনি লিখেছেন স্নাতকোত্তর মানের পাঠ্যপুস্তকসহ ১৫টি জনপ্রিয় বিজ্ঞানগ্রন্থ।  লিখেছেন শতাধিক বিজ্ঞান বিষয়ক প্রবন্ধও।

0 review for উড়াল মাছির পানসি

Add a review

Your rating