সকল বই

আত্মবিভাজনের খেলা লামেদ ওয়াফ

আত্মবিভাজনের খেলা লামেদ ওয়াফ

Author: শাহ্‌যাদ ফিরদাউস
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 218.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177563177
Pages240
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

প্রথম কাহিনিতে একটিমাত্র ভুল শব্দ উচ্চারণ করলেই অশোক সহায়কে নির্মমভাবে প্রাণ দিতে হত না। কী সেই শব্দ? ‘শত্রু’। শত্রু এমন একটি শব্দ যার উৎসমূল ঘৃণা। মানুষের সবচেয়ে নিকৃষ্ট আবিষ্কার এই বিষাক্ত শব্দটির তাৎপর্য সম্পর্কে অবহিত ছিল অশোক। তাই দাঙ্গাবাজ-খুনিদের হুকুমমতো সে তার প্রিয় বন্ধু ইবরাহিম তিরমিজকে শত্রু হিসেবে ঘোষণা করতে অস্বীকার করে। দাঙ্গাবাজদের আক্রমণে সদ্যনিহত পুত্র, পুত্রবধূ এবং তার গর্ভজাত সন্তানের শোকে বিপর্যস্ত ইবরাহিম যখন অশোকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা জানতে পারে তখন কেমন হয় তার প্রতিক্রিয়া? যেখানে অশোক নিহত হয়, ঠিক সেখানেই তার শোকসভার আয়োজন করতে প্রাণের ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়ে ইবরাহিম।দ্বিতীয় কাহিনিতে কিশোর ইনসান মায়ের খোঁজে বেরিয়ে তাকে না পেয়ে ফিরে এসে দেখে, বাবা নেই। এবার ওদের দু’জনের খোঁজ করতে গিয়ে দেখে, নানি হারিয়ে গেছে ! তারপর মা বাবা নানি মামা প্রিয় বন্ধু সুদীপ এবং বুলা একে একে সমস্ত আত্মীয়-বন্ধুরাই যেন কোথায় হারিয়ে গেছে। মানুষ কোত্থেকে আসে, কোথায় হারিয়ে যায়? ইনসান তার সমস্ত আত্মীয়-বন্ধু, সম্পদ-সম্মান সবকিছু হারিয়ে সম্পূর্ণ নগ্ন-নিঃস্ব-রিক্ত অবস্থায় লাভ করে এক অতি আশ্চর্য বস্তু— অসুস্থ পৃথিবীর আত্মা! অসুস্থ পৃথিবীর আত্মা দিয়ে সে কী করবে? তাকে সুস্থ করে তুলতে হবে। এই তার নবলব্ধ দায়িত্ব। এই বিচিত্র দায়িত্ব যে-মানুষ পালন করতে পারে, সে-ই লামেদ-ওয়াফ অর্থাৎ খাঁটি মানুষ।

Authors:
শাহ্‌যাদ ফিরদাউস

শাহ্‌যাদ ফিরদাউস-এর জন্ম ১০ আশ্বিন ১৩৫৭ বঙ্গাব্দ, মুর্শিদাবাদ। ষোলো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যান। তারপর আর ফেরা হয়নি। বাবা কবিতা লিখতেন। তাঁর মাধ্যমে কবিতা দিয়েই সাহিত্যের হাতেখড়ি। মাঝে কিছুকাল সিনেমা নিয়ে মেতেছিলেন। কয়েকটি ডকুমেন্টারি তৈরি করেছেন। সেই বিষয় নিয়ে কিছুদিন ইউরোপেও কাটিয়েছেন। প্রকাশিত উপন্যাসের সংখ্যা চোদ্দো। তাঁর লেখা ব্যতিক্রমধর্মী হলেও, তাঁকে কেন্দ্র করে একটি পরিশীলিত এবং আগ্রহী পাঠকগোষ্ঠী সৃষ্টি হয়েছে। নানা ধরনের সামাজিক কাজের সঙ্গে তিনি যুক্ত। বর্তমানে সদ্যগঠিত ‘জনচেতনা’ নামের একটি সামাজিক সাংস্কৃতিক সংস্থার যুগ্ম আহ্বায়ক।

0 review for আত্মবিভাজনের খেলা লামেদ ওয়াফ

Add a review

Your rating