সকল বই

আতংকিত রাত্রিদিন

আতংকিত রাত্রিদিন

Author: রফিকুর রশীদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 130.50 (13.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9789845101585
Edition2021 Feb 06
Pages86
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল
Return Policy

7 Days Happy Return

গল্পের জীবন নাকি জীবনের গল্প-সমাজমনস্ক গল্পকারের বিবেচনায় কোনটি মুখ্য প্রণিধানযোগ্য, সেই কূটতর্কের জালে নিজেকে না জড়িয়ে কথাশিল্পী রফিকুর রশীদ গল্প রচনা করেন মানবজমিনের সবুজ শ্যামল চত্বরে পরিব্রাজকের মতো পা ফেলে ফেলে জীবনের অম্লমধুর নির্যাস গ্রহণের মধ্য দিয়ে।
মানুষ মাত্রই থিতু হয়ে দাঁড়াতে চায়। মাথার উপরে উদার আকাশ, চারপাশে আদিগন্ত সবুজ মাঠ কিংবা এক ফালি উধাও নদী এবং পায়ের তলে জমাট মাটি-এই সব মিলিয়ে মানুষের দাঁড়াবার আয়োজন। এই শ্যামল কোমল মাটির বুকে কত না বিচিত্র শেকড় ছড়িয়ে জীবনরস আহরণ, এই রোদবৃষ্টিতে ভিজে পুড়ে ঊর্ধ্বমুখী ডালপালা মেলে ফুলে-ফলে ভরিয়ে তোলার স্বপ্ন নিয়েই বেঁচে থাকে জীবনবৃক্ষ। অথচ এই দেশে এই সময়ে সেই মানববৃক্ষ কতভাবেই  যে শেকড়বাকড় উপড়ে হয়ে চলেছে উন্মূল, উদ্বাস্তু, ঠিকানাবিহীন-কে বলবে সেই কথা!
সাম্প্রতিক অতীতে দৃশ্যাতীত এক অচেনা ঘাতক গোটা মানব সভ্যতার শেকড় ধরে যে প্রবল ঝাঁকুনি দিয়েছে, তাতে আমাদের প্রতিটি রাত্রিদিন হয়ে উঠেছে আতংকিত, উৎকণ্ঠিত। মৃত্যুদূতের প্রকট চোখ রাঙানি প্রতি মুহূর্তে জীবনের স্পন্দনকে থমকে দিতে চাইছে। তবু মানব কি মেনেছে পরাভব? অস্তিত্বের লড়াই কি থেমে গেছে?
দুর্জ্ঞেয় নিয়তির কাছে অসহায় আত্মসমর্পণের ছবি নয়, এ গ্রন্থের প্রতিটি গল্পে রফিকুর রশীদ অসামান্য শৈল্পিক নৈপুণ্যে এঁকেছেন আমাদের আতংকিত রাত্রিদিনের চালচিত্র। 

Authors:
রফিকুর রশীদ

রফিকুর রশীদ জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুরে।  রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা বাগানের অ্যাসিস্টেন্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তার কর্মজীবন।  মন টেকেনা চা বাগানে।  যোগ দেন কলেজ শিক্ষকতায়।  এখানো আছেন সেই পেশাতেই, মেহেরপুরের গাংনী কলেজে।  একান্ত নিভৃতে কাব্যচর্চা দিয়ে লেখালেখির সূত্রপাত হলেও সত্তর দশকের শেষভাগে পত্রপত্রিকায় গল্প লিখেই আত্মপ্রকাশ সাহিত্যজগতে।
প্রথম গল্পটি লেখেন ছোটদের জন্যেই। তারপর অনেক গল্প লিখেছেন বড়দের জন্যে, লিখেছেন উপন্যাসও।  কিন্তু ছোটদের তিনি ছেড়ে যাননি কখনোই।  ছড়া ও কিশোরকাব্য দিয়ে তিনি ছোটদের অন্তরে বিজ্ঞানমস্কতা, দেশপ্রেম, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের প্রতি সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন।  ছোটদের জন্যে লেখা গল্পে তিনি এনেছেন বিপুল বিষয়বৈচিত্র্যে।  কিশোর মনের উৎসাহ উদ্দীপনা ও কৌতূহলকেই তিনি চিহ্নিত করেছেন কিশোরগল্পের ও কিশোর উপন্যাসে।
ছোটদের প্রতি রফিকুর রশীদের মমত্ব ও দায়বোধের অনন্য স্বাক্ষর তাঁর কিশোর উপন্যাসগুলি।  এবার তিনি দৃষ্টি ফিরিয়েছেন বিশ্বসাহিত্যের অমর সৃষ্টি গ্রিক নাট্যকার সফোক্লিসের ‘ইদিপাস’ নাটকের প্রতি।  বাঙালি পাঠকের জন্যে একাধিক অনুবাদক এ নাটকের অনুবাদ করেনে বাংলা ভাষায়।  নাটক নয়, রফিকুর রশীদ বিশ্ববিখ্যাত এ নাটকের গল্পটি উপস্থাপন করেছেন এ গ্রন্থে। কিশোর পাঠক শুধু নয়, সব বয়সেরই পাঠকই ‘ইদিপাসের গল্প’ পাঠের মাধ্যমে পান করতে পারেন গ্রিক ট্র্যাজেডির অনিঃশেষ বেদনাসুধা।

0 review for আতংকিত রাত্রিদিন

Add a review

Your rating