সকল বই

অনল অন্তরাল অঝোর মৌসুমি

অনল অন্তরাল অঝোর মৌসুমি

Author: শেখর মুখোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 1050.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789354253287
Pages320
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

প্রয়াত লেখক রেবন্ত রায়ের অসমাপ্ত উপন্যাস সম্পূর্ণ করার দায়িত্ব পায় তরুণ অমিতজ্যোতি। ‘অনল অন্তরাল’ উপন্যাসের শুরুতে দেখা যায় ১৭৩২-’৩৩ সাল থেকে এবং কাহিনির প্রাচীনতম চরিত্রদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিভাত হন শিবনাথ চট্টোপাধ্যায়, ওয়ারেন হেস্টিংস, সিরাজ-উদ-দৌলা, নবকৃষ্ণ দেব প্রমুখরা। একসময় সূত্রপাত হয় শিবনাথের বিরুদ্ধে তাঁর অবৈধ পুত্রসন্তান হেলারামের নিরুচ্চার শত্রুতাসাধনের। ঘটনার নৃশংসতায় কাহিল অমিতজ্যোতির মন থেকে থেকেই বিদ্রোহ করে, ছেদ টেনে দিতে চায় উপন্যাসে। কী হবে শেষপর্যন্ত? প্রায় তিন শতাব্দের পর, আজও কি রাজা শিবনাথ রায়ের রক্ত কারও শরীরে বইছে?

‘অঝোর মৌসুমি’ উপন্যাসে ব্যক্তিগত সম্পর্ক বনাম সামাজিক পরিচিতি, উচ্চাশা বনাম ভালবাসা, উন্নয়ন বনাম পরিবেশ, উন্নতির পথে সামাজিক বৈষম্য, জটিল এই ঘাত-প্রতিঘাতে রচিত হয় আখ্যানে যুগপৎ সমান্তরাল ও সম্পৃক্ত দুটি ধারা। একদিকে এক বিদ্যুৎপ্রকল্প, আর একদিকে সম্পর্ক। শাওনগঞ্জ বিদ্যুৎপ্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর বিক্রমজিৎ বেতালের যুদ্ধ কার বিরুদ্ধে?
এগিয়ে চলার লক্ষ্যে স্বপ্নজিৎকে সে কি পথের পাশে বর্জন করবে? জিয়ার সঙ্গে তার যত যুদ্ধ, তত প্রেম। কেন?

Authors:
শেখর মুখোপাধ্যায়

শেখর মুখোপাধ্যায়ের জন্ম অক্টোবর ১৯৬৫, রামপুরহাট, বীরভূম। রামপুরহাটের কাছাকাছি গ্রাম বেলিয়ায় পিতৃপুরুষের ভিটে। ঠাকুরদার উদ্যোগে হাতেখড়ি ও পড়াশোনার সূত্রপাত গ্রামের প্রাইমারি স্কুলে।পিতার কর্মোপলক্ষে বাল্যকাল অতিবাহিত হয় উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে। পরবর্তীকালে পরিবারের স্থায়ী ঠিকানা হয়েছে শান্তিনিকেতন, লেখাপড়াও বেশির ভাগই সেখানে। অর্থনীতিতে এম এ। কয়েকটি গবেষণা প্রকল্পে কাজ করার পর সরকারি কলেজে অধ্যাপনা— প্রথমে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বর্তমানে ঝাড়গ্রাম রাজ কলেজে কর্মরত।লেখালেখির সূত্রপাত ছাত্রজীবনে স্কুল-কলেজের ম্যাগাজিনে। পরে দীর্ঘ ছেদ। ছোটগল্প ‘প্রোমোটারের লোক’ সেপ্টেম্বর ২০০৫ দেশ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর আবার নিয়মিত সাহিত্যচর্চায় রত।শখ: বই, রান্না, গান।

0 review for অনল অন্তরাল অঝোর মৌসুমি

Add a review

Your rating