সকল বই

হানাবাড়ির জাভাস্ক্রিপ্ট

হানাবাড়ির জাভাস্ক্রিপ্ট

Author: দেবাশিস বন্দ্যোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 175.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350406038
Pages112
Reading Level Age 11-18, General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category রহস্য ও গোয়েন্দা গল্প,
Return Policy

7 Days Happy Return

চুঁচুড়া থেকে সুদূর বাটাভিয়া বা জাভায় পাড়ি দিয়েছিল যে ওলন্দাজ বণিক, সে কি চারশো বছর আগে বাঙ্গালী বন্ধুকে উপহার দেবার জন্য নিয়ে এসেছিল জাভার প্রাচীন রাজবংশের কোনও মহামূল্যবান প্রত্নসামগ্রী? কালের কালী মেখে বাঙ্গালী বন্ধুর উত্তরপুরুষরা হয়ে উঠছিল কুখ্যাত ডাকাত। সে কাহিনি ইতিহাসে হারিয়েছে। বর্তমানে ছুটিপুর গ্রামে থাকার মধ্যে রয়েছে শুরু সেই হানাবাড়ি, ভেঙ্গে পড়া পরিত্যক্ত প্রাসাদটি। যে ডাকাত বাড়িতে গ্রামের মানুষজন ভূতের ভয় পায়। শুধু সেই বাড়ির দিকে চেয়ে ওই গ্রামের এক অনুসন্ধিৎসু স্কুল মাস্টারের মন হারিয়ে যায় অজানা ইতিহাসে। এক রাত্রে সে কিছু রহস্যজনক ঘটনার সাক্ষী হয়। সেই খবর শোনায় বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ভুবনমোহন মুখোপাধ্যায়কে। তিনি তাঁর তিন ক্ষুদে অনুগামী দিঠি, কল্প্য আর সূনৃতকে নিয়ে আসেন ছুটিপুরে। কিন্তু কোথায় সেই মাস্টার মশাই? ভুবনদাদুর টিমকে নেমতন্ন করে তিনি নিজেই কোথায় হারিয়ে গেলেন হঠাৎ করে? ছুটিপুরের হানাবাড়িতে কি আজও গোপনে লেখা আছে প্রাচীন জাভা দেশের কোনও ভয়ানক রহস্য?    

Authors:
দেবাশিস বন্দ্যোপাধ্যায়

দেবাশিস বন্দ্যোপাধ্যায়-এর জন্ম ১৯৪২-এর পয়লা ফেব্রুয়ারি। হিন্দু স্কুলের প্রাক্তন ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে হীরেন্দ্রনাথ দত্ত স্বর্ণপদক নিয়ে এম.এ. পাশ করেছেন। ইংরেজি সাহিত্যের অধ্যাপনা দিয়ে কর্মজীবনের সূচনা। পরে যোগ দেন আনন্দবাজার পত্রিকার বার্তা বিভাগে। এখন ‘আনন্দমেলা’ পত্রিকার সম্পাদক। ইতিহাস, সমাজতত্ত্ব, শিল্প ও সংস্কৃতি বিষয়ে আগ্রহী। ঘুরে বেড়ান গ্রামে, গ্রামান্তরে। বীরভূম জেলার সিউড়ি শহরে তাঁর বাড়ি। লোকশিল্প, পুরাতাত্ত্বিক নিদর্শন এবং দুষ্প্রাপ্য গ্রন্থ ও চিত্রকলার চমৎকার একটি সংগ্রহ তিনি গড়ে তুলেছেন। কবি হিসেবে সপ্রতিষ্ঠিত দেবাশিস কবিতা, গল্প ও উপন্যাসে নিয়তই নতুন পথের সন্ধানী। একাধিক কাব্যগ্রন্থ বেরিয়েছে। বেশ কয়েকটি প্রবন্ধ-গ্রন্থও। চিনুয়া আচেবে ও আইজাক আসিমভের বহু লেখা তিনি অনুবাদ করেছেন। তৈরি করেছেন তিনটি তথ্যচিত্র—‘এ ডলস হাউস’, ‘ক্যালকাটা জিরো মাইল’ ও ‘চিলড্রেন অফ উমং লাইজ’।

0 review for হানাবাড়ির জাভাস্ক্রিপ্ট

Add a review

Your rating