সকল বই

সর্ববৃহৎ দোয়ার ভাণ্ডার

সর্ববৃহৎ দোয়ার ভাণ্ডার

Author: মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳800.00 ৳ 424.00 (47.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher আনোয়ার লাইব্রেরী
ISBN9789849103967
Edition2018, 1st Published
Pages680
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ইসলামিক
Return Policy

7 Days Happy Return

চিন্তার জগতে লেখকের বসবাস। শব্দের ঝংকারে ফুটে ওঠে শব্দসৈনিকের চিরন্তন বিশ্বাসের আলােকবর্তিকা। সাজ্জাদ শরিফ এমনই একজন লেখক। তার লেখার প্রতিটি শব্দে ঝরে ঝরে পড়ে তার চিন্তা-চেতনা এবং আদর্শিক বােধ ও বিশ্বাসের ফল্গুধারা। আদর্শিক লড়াইয়ে নিজের চিন্তা ও বিশ্বাসের দীপ্তরেখা থেকে একবিন্দু পরিমাণ নড়তে নারাজ সে। অন্যলেখকদের থেকে তার ফারাকটা এখানেই। গতানুগতিক ধারায় সববিষয়েই লিখতে হবে এটাতে বিশ্বাস নেই তার। একারণে প্রায় সময় দেখা যায়, তার সতীর্থ সারথীরা কোনাে বিষয়ে সরব হলেও সে থাকে একেবারে নির্বিকার।
সাজ্জাদ শরিফের লেখা বুঝতে হলে উপরের কথাগুলাে মাথায় রাখতে হবে প্রত্যেক সচেতন পাঠককে। বয়সে নবীন হলেও চিন্তার এই উৎকর্ষের কারণেই তার লেখা কিংবা বইয়ের সংখ্যা তুলনামূলক কম। সে মনােযােগী পাঠক এবং অনুসন্ধানী লেখক। এজন্যই বােধ করি, হুটহাট করে কোনাে বিষয়ে তাকে দিয়ে লেখানাে যায় না। তবে যা লেখে তা আলাদা বৈশিষ্ট্যের দাবি রাখে। বিদ্যমান বইটি তার প্রমাণ। বইটি না পড়লে বিশ্বাস করতেই কষ্ট হতাে যে, এতাে সহজ ও সাধারণ বিষয় এমন সুন্দর করে পরিবেশন করা যায় পাঠকের সামনে। উপস্থাপনশৈলীর বাঙময়তায় উৎরে গেছে অসাধারণ দক্ষতায়। বিশেষ করে প্রতিটি অধ্যায়ের শুরুতে ভিন্ন মাত্রার ভূমিকা এই প্রথম দেখলাম।
পড়ে মুগ্ধ হলাম! দৈনন্দিন জীবনের আমল ও। প্রাত্যহিক দোয়ার বই এমন সুন্দরভাবে উপস্থাপন করা যায় তা নতুন করে উপলব্ধি হলাে। দোয়ার লাভ, কবুলের সময় ও জায়গা, যাদের দোয়া কবুল হয়, কখন এবং কীভাবে দোয়া কবুল হয়-প্রতিটি বিষয়ই দলিলভিত্তিক আলােচিত হয়েছে এ বইয়ে। বইটির অনন্য বৈশিষ্ট্যের অন্যতম দিক হলাে প্রতিটি দোয়া ও অধ্যায়ে নির্ভরযােগ্য সূত্র উল্লেখ রয়েছে। যেসব জ্ঞানপাপী ‘দলিল-প্রমাণের অজুহাতে দৈনন্দিন জীবনে মাসনুন আমলগুলাে থেকে মানুষকে বিরত রাখার জন্য প্রলুব্ধ হয়; তাদের বিপক্ষে প্রামাণিক এ বইটি উৎসাহ যােগাবে বলিষ্ঠভাবে। প্রতিদিনের আমল, সকাল-সন্ধ্যার জিকির, সারাদিনের কাজ-কর্ম, বিয়ে-শাদি, খাবার-দাবার, আদর-আপ্যায়ন, বছর, মাস ও সপ্তাহের বিশেষ আমলসহ সবকিছুই রয়েছে বইটিতে। প্রতিটি মুসলমানের ঘরে রেখে আমল করার মতাে একটি বই।

Authors:
মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, ভারতীয় উপমহাদেশ এবং এর গন্ডি পেরিয়ে যিনি হাজারো মানুষকে দিয়েছেন আত্মশুদ্ধি ও তাসাওউফ এর শিক্ষা। যার কারণে তাঁর উপাধি ছিলো ‘হাকীমুল উম্মাত’ বা উম্মাহর আত্মিক চিকিৎসক। উপমহাদেশে মুসলমানদের মাঝে সুন্নতের জ্ঞান প্রচারে তাঁর প্রতিষ্ঠিত সংস্থা ‘দাওয়াতুল হক’ এর অবদানের জন্যও প্রসিদ্ধ মাওলানা আশরাফ আলী থানভীর নাম। মাওলানা আশরাফ আলী থানভী ১৯ আগস্ট, ১৮৬৩ খ্রিস্টাব্দে (রবিউস সানী ৫, ১২৮০ হিজরী) ভারতের উত্তর প্রদেশের থানাভবনে জন্মগ্রহণ করেন। শৈশবেই হাফেয হোসাইন আলী রাহ.-এর কাছে সম্পূর্ণ কুরআন মুখস্থ করার মধ্য দিয়ে শুরু হয় তাঁর শিক্ষাজীবন। নিজগ্রামেই ছোটবেলায় হযরত মাওলানা ফতেহ মুহাম্মদ থানভী রাহ.-এর কাছ থেকে আরবি ও ফার্সি ভাষার প্রাথমিক শিক্ষা লাভ করেন। ১২৯৫ হিজরীতে তিনি দারূল উলুম দেওবন্দে ভর্তি হন ইসলামি জ্ঞান-বিজ্ঞানের উচ্চতর শাখাগুলোয় বিচরণ করার আগ্রহে। সেখানে তিনি পাঁচ বছর হাদীস, তাফসীর, আরবি সাহিত্য, ইসলামী দর্শন, যুক্তিবিজ্ঞান, ইসলামি আইন এবং ইতিহাস বিষয়ে অধ্যয়ন করেন। দেওবন্দে শিক্ষার অধ্যায় সমাপ্ত করে মক্কা মুকাররমায় মুহাম্মাদ আবদুল্লাহ্‌ মুহাজিরে মক্কীর কাছে কেরাত ও তাজবীদ শেখেন। তিনি কানপুরের একটি মাদ্রাসায় মাত্র ২৫ টাকা বেতনে শিক্ষকের পদ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে কানপুরের টপকাপুরে জামিউল উলূম মাদ্রাসার প্রধান পরিচালকের আসন অলংকৃত করেন এবং দীর্ঘ ১৪ বছর সেখানে শিক্ষকতা করেন। পরবর্তীতে তাঁর শিক্ষক হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কীর রহ. পরামর্শে তিনি থানা ভবনের খানকাহে ইমদাদিয়ায় অবস্থান গ্রহণ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেখানে অবস্থান করেন। সারা জীবনে আশরাফ আলী থানভী এর সকল বই এর হিসেব করতে গেলে ছোট-বড় মিলিয়ে তা সাড়ে বারো হাজার ছাড়িয়ে যায়। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর বই সমূহ এর মধ্যে ফিকাহ বিষয়ক বই ‘বেহেশতী জেওর’ উপমহাদেশের মুসলমানদের মাঝে বহুল পঠিত। এছাড়া তাঁর রচিত কুরআন শরীফের উর্দু তরজমার গ্রন্থ বয়ানুল কুরআনও (কুরআনের ব্যাখ্যা) এর ভাষা ও ব্যখ্যাশৈলীর জন্য প্রসিদ্ধ। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর বই সমগ্র এর স্বত্ত্ব তিনি জাতির কল্যাণে উন্মুক্ত করে রেখে গেছেন। জুলাই ১৯, ১৯৪৩ খ্রিস্টাব্দে (১৬ রজব, ১৩৬২ হিজরী) আল্লামা থানভী রহ. তাঁর জন্মস্থান থানা ভবনেই মৃত্যুবরণ করেন।

0 review for সর্ববৃহৎ দোয়ার ভাণ্ডার

Add a review

Your rating