সকল বই

যোগ চিকিৎসা ৩

যোগ চিকিৎসা ৩

Author: দীপেন সেনগুপ্ত
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 1050.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177563696
Pages332
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category
Return Policy

7 Days Happy Return

অতীত ভারতের প্রাচীন চিকিৎসার আধুনিক রূপায়ণে যোগ চিকিৎসা বিরাট ভূমিকা গ্রহণ করেছে। যোগ চিকিৎসার প্রধান উপাদান আসন নিয়ে ইতিপূর্বে প্রকাশিত হয়েছে এই গ্রন্থের দুটি খণ্ড। এবার তৃতীয় খণ্ডে আলোচিত হয়েছে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয়— প্রাণায়াম ও মুদ্রা। শ্বাস-প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ ও সুসম্বন্ধ করার প্রক্রিয়াকে সাধারণ মানুষ প্রাণায়াম বলে জানে। শাস্ত্র বলছে, আমাদের ইন্দ্রিয়ের ইচ্ছা, অনুভূতি ইত্যাদির মিলিত প্রচেষ্টাই হল শ্বাস-প্রশ্বাসের গতির তারতম্য। আবার শরীর যখন সম্পূর্ণরূপে শোধন হয়ে যায় তখন ভিতরের বায়ু বাইরে ফেলা এবং বাইরের বায়ু ভিতরে নেওয়া— এই দুটোর কোনও ইচ্ছেই থাকে না। শরীর তখন বাইরের শ্বাস-প্রশ্বাস ক্রিয়া স্তব্ধ করে, আনন্দে অভিভূত হয়। এই অবস্থাই প্রাণায়াম। মুদ্রা আসনেরই দ্বিতীয় অঙ্গ। বিশিষ্ট ভঙ্গিমায় সুখে অবস্থানই মুদ্রা। একই সঙ্গে মুদ্রা সূক্ষ্ম-শরীরের সংযম। এই খণ্ডে লেখক যোগ চিকিৎসায় প্রাণায়াম ও মুদ্রার ভূমিকা উদ্দেশ্য, আদর্শ ও দিশা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। শুদ্ধ ও সঠিক প্রয়োগে যোগ চিকিৎসার এই দুই পদ্ধতি, শরীরের সুস্থতা সম্বন্ধে আগ্রহী সকলকে কীভাবে নীরোগ রাখবে, তার বিস্তারিত এবং স্বয়ংসম্পূর্ণ আলোচনা এই তৃতীয় খণ্ডে।

Authors:
দীপেন সেনগুপ্ত

দীপেন সেনগুপ্তর জন্ম ২৬ সেপ্টেম্বর ১৯৫৬ আসানসোলে।পিতামহ অষ্টাঙ্গ বিদ্যাপীঠের (পরবর্তীকালে অষ্টাঙ্গ আয়ুর্বেদ কলেজ) প্রতিষ্ঠাতা আয়ুর্বেদাচার্য তারাপ্রসন্ন সেনশর্মা। বাবা ছিলেন চিকিত্সক।কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। পরবর্তী পড়াশোনা দিল্লিতে। শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিদ্যাপীঠ কলেজ অফ এডুকেশন ও হাওড়া অরথোপেডিক রেলওয়ে হসপিটাল স্পোর্টস মেডিসিন বিভাগের সঙ্গে।লেখক স্বামী সন্তদাস ইনস্টিটিউট অফ কালচারের প্রতিষ্ঠাতা-সম্পাদক এবং স্বামী সন্তদাস হার্বাল রিসার্চ সেন্টারের প্রধান কর্ণধার। বর্তমানে স্বামী সন্তদাস ইনস্টিটিউট অফ কালচার যৌগিক কলেজের ডিরেক্টর। প্রতিষ্ঠা করেছেন ভারতে প্রথম যৌগিক নার্সিংহোম, ঢাকুরিয়ায় ১৯৯৩ সালে।স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবার সুযোগ্য শিষ্য।প্রাচীন ভারতের কৃষ্টি ও সভ্যতায় বিশ্বাসী লেখক  তাঁর একুশ বছরের চিকিত্সা ও অধ্যাপনা জীবনে যোগচিকিত্সা ও খাদ্যতত্ত্ব নিয়ে চোদ্দোটির অধিক গবেষণা গ্রন্থ রচনা করেছেন। 

0 review for যোগ চিকিৎসা ৩

Add a review

Your rating