বাড়ী নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারিং এর উপর প্রকাশিত প্রচুর বইপত্র রয়েছে। কিন্তু যার অধিকাংশই ইংরেজী ভাষায় লিখিত।ফলশ্রুতিতে ইমারত তৈরীতে মাঠ পর্যায় যারা জড়িত আছেন তাদের অধিকাংশই প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারিং বই থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের জন্যই এই বই। বাড়ীর মালিকেরা অধিকাংশই কারিগরী জ্ঞান সম্পন্ন নন। তাই উক্ত বিষয়টি মাথায় রেখে জটিল প্রকৌশলগত প্রযুক্তি ও সূক্ষ্ম গাণিতিক বিশ্লেষন পরিহার করা হয়েছে এ বইটিতে। বাড়ী নির্মাণে সাধারণ মানুষেরা ভুল হোক, শুদ্ধ হোক মিস্ত্রিদের কাজ থেকে লব্দ জ্ঞানিই অনুসরণ করে থাকেন। উক্ত সমস্যাকে প্রতিহত করার লক্ষ্যেই বাড়ী নির্মাণের উপর অতি সহজ সরল ভাবে লেখা একটি কারিগরী তথ্য সম্পন্ন এ বই। বাড়ী নির্মাণের কাগজপত্র প্রস্তুত, লোন, নির্মাণ সামগ্রী কেনা কাটার উপর সুনির্দিষ্টভাবে আলোচনা করা হয়েছে।নিজের এবং দেশের অনেক বরেণ্য প্রকৌশলীগণের বাস্তব অভিজ্ঞতা ও প্রচলিত প্রকৌশলের উপর লিখিত বই পুস্তুক থেকে কারিগরী তথ্য সংগৃহীত করে এ বইয়ে অতি সহজ সরলভাবে সন্নিবেশিত করা হয়েছে। যদি কোনো কারিগরী/তথ্যগত ভুল সঠিক সমাধানসহ জানালে বাধিত হব। আবাসন নির্মাণকারীদের এ বই বহুলাংশে স্বস্তি দেবে আশা করছি।